ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বাবা বিক্রি করে দিলেন নবজাতককে, পুলিশ উদ্ধার করে ফিরিয়ে দিল মায়ের কোলে

রনি আহমেদ রাজু:

মাগুরার সদর উপজেলার বেরইল পলিতা ইউনিয়নের রামদেরগাতী গ্রামে এক বাবা স্ত্রীর অজান্তে এক মাস ২৫ দিনের কন্যাশিশুকে অন্যের কাছে হস্তান্তর করার অভিযোগে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে। এ ঘটনায় শিশুটির বাবাসহ চারজনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, রামদেরগাতী গ্রামের বাসিন্দা মো. সাগর হোসেন (৩৪) গত ২৭ মে তার স্ত্রী তানজিলা খাতুনের অজান্তে তাদের কন্যাশিশু টুকটুকিকে দত্তক দেওয়ার কথা বলে সদর উপজেলার দক্ষিণ বীরপুর গ্রামের শাহাবুর ও মনিরা দম্পতির কাছে ২৫ হাজার টাকার স্ট্যাম্পে লিখিত চুক্তির মাধ্যমে হস্তান্তর করেন।

সন্তানকে খুঁজে না পেয়ে তানজিলা খাতুন বারবার স্বামীর কাছে জানতে চাইলে সাগর হোসেন দাবি করেন, শিশুটিকে জিনে নিয়ে গেছে। এমনকি কবিরাজের মাধ্যমে শিশুকে ফিরিয়ে আনার আশ্বাস দিয়েও তিনি স্ত্রীকে বিভ্রান্ত করার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।

ঘটনাটি জানাজানি হলে মাগুরা জেলা পুলিশের নির্দেশনায় তদন্ত শুরু করে শত্রুজিৎপুর পুলিশ ক্যাম্প। তথ্যপ্রযুক্তির সহায়তা, গোপন অনুসন্ধান এবং স্থানীয় সূত্রের তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১৮ জুন) দক্ষিণ বীরপুরে শাহাবুর-মনিরা দম্পতির বাড়িতে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়।

পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে নবজাতককে তার মা তানজিলা খাতুনের কাছে হস্তান্তর করা হয়।

মাগুরা জেলা পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাগর হোসেন স্বীকার করেছেন যে, আর্থিক সংকটের কারণে তিনি শিশুটিকে অন্যের কাছে দিয়ে দেন। পরে বিষয়টি গোপন রাখতে স্ত্রীকে ‘জিনে নিয়ে গেছে’ বলে গল্প বানিয়েছিলেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাজাপুরে ২০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি ‘পাইপ নাছির’ গ্রেপ্তার

error: Content is protected !!

বাবা বিক্রি করে দিলেন নবজাতককে, পুলিশ উদ্ধার করে ফিরিয়ে দিল মায়ের কোলে

আপডেট টাইম : ০৯:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
রনি আহমেদ রাজু, নিজস্ব প্রতিনিধি :