ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বাবার সামনে ঘাড় কামড়ে ছেলেকে জঙ্গলে নিয়ে গেলো বাঘ

রয়েল বেঙ্গল টাইগার। -ফাইল ছবি।

মধু সংগ্রহের জন্য ছেলে সুন্দরবনে নিয়ে যান বাবা আজিজ মোল্লা। মধু ভাঙার সময় বাবার সামনে থেকে ছেলের ঘাড়ে কামড় দিয়ে জঙ্গলের গভীরে নিয়ে যায় সুন্দরবনের মানুষখেকো রয়েল বেঙ্গল টাইগার। অনেক চেষ্টা করেও ছেলে বাঁচাতে পারেননি অসহায় বাবা।

বুধবার সকালে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের রায়মঙ্গল নদীর হোগলাডোরা খালের পাশে মানুষখেকো বাঘের হামলায় প্রাণ হারিয়েছেন মৌয়াল হাবিবুর রহমান ওরফে হাফু মোল্লা(২৭)। গত ৩ এপ্রিল তিনি ও তার বাবা শ্যামনগরের মুন্সিগঞ্জের মীরগাং গ্রামের আজিজ মোল্লা কৈখালি ফরেস্ট স্টেশন থেকে পাস নিয়ে সুন্দরবনে মধু ভাংতে যান।

মৌয়ালরা জানান, সকালে মধু ভাঙার সময় একটি মানুষখেকো বাঘ অতর্কিতে হামলা চালায় হাফু মোল্লার ওপর। বাঘটি তার ঘাড়ে কামড় দিয়ে বিদ্যুৎবেগে টেনে হিঁচড়ে নিয়ে যায় জঙ্গলের মধ্যে। অসহায় বাবা আজিজ মোল্লা ও তাদের সঙ্গীরা লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে বাঘটিকে ধাওয়া করে। ততক্ষণে বাঘ অনেকদূর পৌঁছে হাফু মোল্লার ঘাড় ভেঙে রক্ত চুষে খাওয়া শুরু করে।

বাঘের সঙ্গে লড়াইয়ের আগেই হাফু মোল্লার জীবনবায়ু শেষ হয়ে যায়। পরে তার রক্তাক্ত লাশ নিয়ে আসা হয় বাড়িতে।

মুন্সিগঞ্জ ইউপি সদস্য আনারুল ইসলাম বলেন, হাফু মোল্লার মৃত্যুতে গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তার বাবার সামনে থেকেই ছেলেকে বাঘ নিয়ে গেছে।

কৈখালি ফরেস্ট স্টেশন অফিসার মোবারক হোসেন জানান, হাফু ও তার বাবা গত ৩ এপ্রিল বনবিভাগের পাস নিয়ে সুন্দরবনে মধু ভাঙতে ঢুকেছিল।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বোয়ালমারীতে জমকালো দুর্গোৎসবের প্রস্তুতি, বড়নগর সাহা বাড়িতে থাকছে বর্ণাঢ্য আয়োজন

error: Content is protected !!

বাবার সামনে ঘাড় কামড়ে ছেলেকে জঙ্গলে নিয়ে গেলো বাঘ

আপডেট টাইম : ১০:০১ অপরাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১
সাতক্ষীরা প্রতিনিধিঃ :