ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বানভাসিদের পাশে দাঁড়ালেন ফরিদপুরের কৃষক হাটের শ্রমজীবীরা

দেশে চলমান বন্যায় সারা দেশের মানুষ তাদের সাধ্যমত বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বন্যার্তদের সাহায্যে এগিয়ে এসেছে। এবার অর্থ সংগ্রহ করে বানভাসিদের পাশে দাঁড়ালেন ফরিদপুরের কৃষক হাটের কয়েকশত নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ।
সোমবার দুপুর ১টার দিকে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের ত্রাণ সংগ্রহ বুথে শ্রমিজীবীরা এ অর্থ প্রদান করেন।
এসময় শ্রমজীবীদের পক্ষ থেকে উত্তোলিত ১৩ হাজার ৭’শ টাকা ও ছয়টি নতুন লুঙ্গি বানভাসিদের জন্য প্রদান করে। রাজেন্দ্র কলেজের ত্রাণ সংগ্রহ বুথের স্বেচ্ছাসেবীরা এসময় উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা আবরার নাদিম ইতু বলেন, ‘ফরিদপুরের কৃষক হাটের শ্রমজীবী ভাইদের হাড়ভাঙ্গা পরিশ্রমের টাকা ডোনেট করলেন বন্যার্তদের জন্য। এটা সত্যিই বড় প্রশংসনীয়। দেশের এই ক্রান্তিকাল না আসলে বুঝাই যেত না নিম্ন আয়ের মানুষও দেশ ও দেশের মানুষকে কতটা ভালোবাসে।’
ইতু বলেন, ‘বিভিন্ন শ্রেণি পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে বানভাসিদের পাশে দাঁড়াচ্ছে। এমন অনেকেই আছেন যারা আঁড়াল থেকেও আমাদের সহযোগিতা করে যাচ্ছেন। এটা দেশের মানুষের জন্য অনুপ্রেরণা বটে।’
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ব্যালন ডি’অরের আগমুহূর্তে কী সিদ্ধান্ত নিলেন এমবাপ্পে

error: Content is protected !!

বানভাসিদের পাশে দাঁড়ালেন ফরিদপুরের কৃষক হাটের শ্রমজীবীরা

আপডেট টাইম : ০৮:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :