ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বাজার ব্যবস্থাপনায় প্রশাসনের সমস্যা ও ঘাটতি রয়েছে : -ইনু

সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সরকারের সমালোচনা করা ভালো কথা কিন্তু একজন চিহ্নিত সাজাপ্রাপ্ত দুর্নীতিবাজকে মুক্ত করার আন্দোলনটা দেশের আইনের শাসনের প্রতি বৃদ্ধাঙ্গলি প্রদর্শন করা। বিএনপি আইনের শাসনই বিশ্বাস করে না। বিএনপি নেতাদের মুখে গণতন্ত্র শোভা পায় না।

মঙ্গলবার (২৯ মার্চ) দুপুর ১২টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্র ও চিথলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

দেশের নিত্যপণ্যের বাজার ব্যবস্থাপনায় প্রশাসনের কিছু সমস্যা ও ঘাটতি রয়েছে উল্লেখ করে হাসানুল হক ইনু বলেন, এ কারণে ফাঁক-ফোকর দিয়ে একশ্রেণির অসাধু মজুতদার মুনাফাখোর সিন্ডিকেট করে নিত্যপণ্যের দাম অস্বাভাবিক করেছে। এটা ব্যবসা না, এটা অসৎ ব্যবসায়ী সিন্ডিকেটের লুট এবং দিনে-দুপুরে ডাকাতি। বাজারের অসৎ দুর্নীতিবাজ সিন্ডিকেট একদিকে শেখ হাসিনার সরকারের বদনাম করাচ্ছে, আরেক দিকে জনগণের পেটে লাথি মারছে।

আরও পড়ুনঃ সিঙ্গাপুর প্রবাসি হরিনাকুন্ডুর যুবক শরিফুলের প্রতারণাঃ ৩৮ বছরে ৬ বিয়ে!

সাবেক তথ্যমন্ত্রী আরও বলেন, দ্রব্যমূল্যের ওঠানামা অনেকটা বাজারে ভূতের আসরের মতো। এটা অত্যন্ত দুঃখজনক। সরকার দ্রব্যমূল্যের কারসাজির ঘটনা মোকাবিলায় প্রশাসনিক ও অর্থনৈতিক পদক্ষেপ নিয়েছে। সুশাসনের চাবুকে এই দুর্নীতির সিন্ডিকেটকে শায়েস্তা করা দরকার। জঙ্গি দমনে আমরা যেমন কোনো ছাড় দিইনি, ঠিক তেমনি সুশাসনের চাবুক হাতে দুর্নীতিবাজদের বাজার সিন্ডিকেটকে শায়েস্তা করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা সম্ভব।

এ সময় মিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাদের, কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহম্মদ আলিসহ স্থানীয় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাজাপুরে ২০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি ‘পাইপ নাছির’ গ্রেপ্তার

error: Content is protected !!

বাজার ব্যবস্থাপনায় প্রশাসনের সমস্যা ও ঘাটতি রয়েছে : -ইনু

আপডেট টাইম : ১০:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ :