ঢাকা , শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন, সনদপত্র ও গাছের চারা বিতরণ

বাঘা (রাজশাহী) প্রতিনিধি :

রাজশাহীর বাঘায় কলেজভিত্তিক ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণ (প্রথম ধাপ-২০২৬) সফলভাবে সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদপত্র ও প্রত্যেককে একটি করে গাছের চারা বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট জহুরুল ইসলাম।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “সমাজ থেকে এসব অপরাধমূলক কর্মকাণ্ড দূর করার প্রথম ধাপ হলো নিজ নিজ অবস্থান থেকে নিজের মধ্যে মনুষ্যত্ববোধ জাগ্রত করা। আপনারা দৃঢ় প্রতিজ্ঞা করুন যে, এই সকল অপরাধ থেকে নিজেরা সবসময় দূরে থাকবেন। মনে রাখবেন, আপনার ভেতরের ইতিবাচক পরিবর্তন ও ভালো গুণগুলোই একসময় ঢেউয়ের মতো আপনার প্রতিবেশী, সমাজ ও পুরো রাষ্ট্রের মাঝে বিস্তার লাভ করবে।”

এছাড়াও উদ্ভূত কোনো জরুরি অবস্থা, বিপদ বা প্রশাসনিক সহায়তার ক্ষেত্রে দায়িত্বশীল সদস্য হিসেবে করণীয়-বর্জনীয় এবং থানা ও স্থানীয় প্রশাসনের সাথে কীভাবে সমন্বয় করবেন তা নিয়ে আলোচনা করা হয়।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সত্যজিৎ কুমার সরকার, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাসুদ করিম টিপু, বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা, শাহদৌলা সরকারি কলেজের প্রভাষক আব্দুল হানিফ মিয়া। প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য রাখেন অন্তর আহমেদ, মাবিয়া আক্তার। তারা বলেন, এই সেশন থেকে তারা সমাজের জন্য কাজ করার নতুন অনুপ্রেরণা পেয়েছেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রশিক্ষক সোহেল রানা, উপজেলা আনসার ভিডিপি কমান্ডার আব্দুস সাত্তার।

গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) উপজেলার গড়গড়ি ইউনিয়নের আব্দুল গণি কলেজে দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। দেশ, সমাজ ও নিজেদের দক্ষ স্বেচ্ছাসেবক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ১০ কার্যদিবসে মৌলিক প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণে বর্তমান সময়ের অন্যতম প্রধান সামাজিক ব্যাধি মাদক, বাল্যবিবাহ, সাইবার ক্রাইম/হ্যাকিং, গুজব, অপপ্রচার, বিবাদ-সহিংসতা এবং অনলাইন জুয়া প্রতিরোধের ওপর অত্যন্ত সময়োপযোগী ও দিকনির্দেশনামূলক সেশন পরিচালনা করা হয়।

একজন সচেতন নাগরিক ও ভিডিপি সদস্য হিসেবে সমাজ থেকে এসব অপরাধ নির্মূলে তরুণ প্রজন্মের করণীয় সম্পর্কে প্রশিক্ষণার্থীদের মাঝে নতুন উদ্দীপনা তৈরি করেছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী ও ইসির সংলাপে একসঙ্গে যাবে ১১ দল

error: Content is protected !!

বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন, সনদপত্র ও গাছের চারা বিতরণ

আপডেট টাইম : ৬ ঘন্টা আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :