ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বাঘায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ উৎসব শুরু হচ্ছে আগামীকাল

আব্দুল হামিদ মিঞাঃ

‘জোরসে মাঝি হেইয়ো’ স্লোগানে মুখরিত হতে চলেছে রাজশাহীর বাঘার পদ্মা পাড়। হাজার বছরের লোকজ সংস্কৃতি ও গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে আগামীকাল বৃহস্পতিবার (০৮-১০-২০২৬)থেকে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা। চলবে শনিবার (১০-১০-২০২৬) পর্যন্ত।

বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের বেঙ্গাড়ী বাজারে পদ্মা নদীতে এই নৌকা বাইচের আয়োজন করা হয়েছে। আয়োজক সূত্রে জানা গেছে, এবারের প্রতিযোগিতায় লক্ষ টাকার প্রাইজমানি রাখা হয়েছে।

নৌকা বাইচকে ঘিরে ইতোমধ্যেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে বাঘা, চারঘাট ও লালপুর সহ আশপাশের এলাকায়।
‘নাও ছাড়িয়া দে, পাল উড়াইয়া দে’ – এমন লোকজ গান, ঢোল-করতাল, বাঁশির সুরে মাঝি-মাল্লারা নৌকা নিয়ে প্রতিযোগিতায় অংশ নেবেন। দাঁড় টানার কসরত আর নৌকা চালনার কৌশলে বিজয় ছিনিয়ে নিতে তালে তালে বৈঠা চালাবেন তারা। নৌকা বাইচকে কেন্দ্র করে নদীর পাড়ে বসবে বিশাল গ্রামীণ মেলা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের মাননীয় সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ। উদ্বোধক হিসেবে থাকবেন, রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক ও বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী এস এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার। বিশেষ অতিথি হিসেবে থাকবেন উপজেলা নির্বাহী অফিসার তকী ফয়সাল তালুকদার সহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, মেলায় ছোট-বড় মিলে দুই তিন শত দোকান বসে। মৃৎশিল্পসহ গ্রামীণ ঐতিহ্যের নানা পসরা সাজিয়ে বসেন দোকানিরা। দর্শকদের নিরাপত্তা ও আনন্দের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সরকার পতনের দুই বছর পর এবার নৌকা বাইচ উপলক্ষে মেলার আয়োজন করা হয়েছে। নৌকা বাইচ মেলা কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ডাবলু সরকার জানান, সর্বশেষ নৌকা বাইচ মেলার আয়োজন ছিল ২০২৩ সালের এই সময়ে।

পাশের,সরেরহাট গ্রামের বাসিন্দা এমরান আলী সরকার (৫৫) জানান, নৌকা বাইচ দেখতে তার বাড়িতে মেয়ে-জামাইসহ আত্মীয়-স্বজনরা এসেছেন। এমন আয়োজনে গ্রামের মানুষের মধ্যে মিলনমেলার সৃষ্টি হয়।

মাটির তৈরি জিনিসপত্র নিয়ে বসেন নরধম পাল। প্লাস্টিক পণ্যে ও মিষ্টির দোকান সাজিয়ে বসেন, রেজাউল ও আনসার। তারা জানান, প্রতিবছর তারা এই সময়টায় মেলায় এসে বেচাকিনি করে বাড়তি আয় করেন। এছাড়াও নৌকা বাইচ এর মেলায় এসে সব ধরনের লোকজনের সাথে দেখা সাক্ষাৎ ও হয়। তাদের ভাষ্য,মেলায় আসা লোকজনের মধ্যে নারীরা কেনা কাটা বেশি করেন। শিশুদের খেলনা সামগ্রী ও মিষ্টি বেশি বেচাকেনা হয়। তবে শ্রেণী পেশার সব ধরনের লোকজনের সমাগম ঘটে নৌকা বাইচ এর এই মেলায়।
নৌকা বাইচ মেলার সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন, বিএনপি নেতা মাসুদ করিম টিপু,পরিচালনায় রয়েছেন জাহিদুল ইসলাম স্বপন। সঞ্চালক হিসেবে থাকবেন ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাহবুব আলম জনি।

আয়োজক কমিটির সভাপতি তোজাম্মেল হক জানান, হারিয়ে যেতে বসা লোক সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই আমাদের এই আয়োজন। আশা করছি হাজার হাজার দর্শকের সমাগমে এটি একটি সফল উৎসবে পরিণত হবে।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক জানান, উৎসবের কয়দিন নিরাপত্তায় পুলিশ ও গ্ৰাম পুলিশ থাকবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

বাঘায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ উৎসব শুরু হচ্ছে আগামীকাল

আপডেট টাইম : ১৩ ঘন্টা আগে
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :