আপডেট টাইম :
০৯:২৯ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
১২৯
বার পঠিত
বাঘায় আনসার-ভিডিপির দলনেতা রায়হানের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
আব্দুল হামিদ মিঞা: রাজশাহীর বাঘায় আনসার-ভিডিপির আড়ানী পৌরসভার ৯ নম্বর (রুস্তমপুর) ওয়ার্ড দলনেতা রায়হান আলীর উদ্যোগে ফলজ ও ভেষজ বৃক্ষের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে। রোববার (০৭-০৯-২০২৫) উপজেলার রুস্তমপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণসহ রাস্তার দু’পাশে বৃক্ষরোপণ করা হয় এবং পথচারীদের মধ্যে চারা বিতরণ করা হয়। চারা ও প্রজাতি বিভিন্ন প্রজাতির মোট ১,০০০ (এক হাজার) চারা রোপণ ও বিতরণ করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য প্রজাতিগুলো হলো: কান্দাল, শিশির, খয়ের, বকুল ফুল, জলপাই, কাঁঠাল, পেয়ারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্দুল হামিদ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, রুস্তমপুর উচ্চ বিদ্যালয়, আব্দুল হান্নান, শিক্ষক, ওহিদুল ইসলাম, শিক্ষক, মাসুদ রানা, শিক্ষক, হাবিবুর রহমান টিটু, সমাজসেবক, আকছেদ আলী, পল্লী চিকিৎসক, মতিউর রহমান, ৭ নম্বর ওয়ার্ড দলনেতা। আনসার ভিডিপি সদস্য: মারুফ হোসেন, সাগর, সাব্বির, ফাহিম, শাকিব, জহুরুল, শান্ত প্রমুখ। চারা পাওয়া এক পথচারী হাফিজুল ইসলাম এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
আব্দুল হামিদ মিঞা:
রাজশাহীর বাঘায় আনসার-ভিডিপির আড়ানী পৌরসভার ৯ নম্বর (রুস্তমপুর) ওয়ার্ড দলনেতা রায়হান আলীর উদ্যোগে ফলজ ও ভেষজ বৃক্ষের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে।
রোববার (০৭-০৯-২০২৫) উপজেলার রুস্তমপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণসহ রাস্তার দু’পাশে বৃক্ষরোপণ করা হয় এবং পথচারীদের মধ্যে চারা বিতরণ করা হয়।
চারা ও প্রজাতি
বিভিন্ন প্রজাতির মোট ১,০০০ (এক হাজার) চারা রোপণ ও বিতরণ করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য প্রজাতিগুলো হলো: কান্দাল, শিশির, খয়ের, বকুল ফুল, জলপাই, কাঁঠাল, পেয়ারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্দুল হামিদ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, রুস্তমপুর উচ্চ বিদ্যালয়, আব্দুল হান্নান, শিক্ষক, ওহিদুল ইসলাম, শিক্ষক, মাসুদ রানা, শিক্ষক, হাবিবুর রহমান টিটু, সমাজসেবক, আকছেদ আলী, পল্লী চিকিৎসক, মতিউর রহমান, ৭ নম্বর ওয়ার্ড দলনেতা।