ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাংলা‌দে‌শের পতাকার সা‌থে শহীদ জিয়ার নাম এবং স্মৃ‌তি জ‌ড়িতঃ -অধ্যাপক শহীদুল ইসলাম

ইসমাইল হোসেন বাবুঃ

শেখ মুজিবুর রহমান দেশের কাজে যেসব ক্ষেত্রে ব্যর্থ ছিলেন, শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমান সেসব কার্যক্রম বাস্তবায়নে ১শ ভাগ সফলতা অর্জন করেছিলেন। তিনি ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। বাংলা‌দে‌শের পতাকার সা‌থে শহীদ জিয়ার নাম এবং স্মৃ‌তি জ‌ড়িত। জিয়াউর রহমানের কারণেই দেশে আজ রাজনৈতিক দলগুলো স্বাধীনভাবে কাজ করতে পারছে।

–

শেখ মুজিব একদলীয় বাকশাল কায়েম করেছিলেন কিন্তু জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে এদেশে সকল দলকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন‌্যতম সদস্য, জেলা বিএন‌পির সা‌বেক সভাপ‌তি ও কু‌ষ্টিয়া -২ (মিরপুর-‌ভেড়ামারা) আস‌নের সাবেক সংসদ সদস্য বীর মু‌ক্তি‌যোদ্ধা আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলাম।

–

তি‌নি আ‌রো ব‌লেন, হাসিনার দু:শাস‌নের ১৬ বছর ‌বিএন‌পি কোন প্রোগ্রাম স্বাধীনভা‌বে কর‌তে পা‌রে‌নি। তার শাসনাম‌লে মানু‌ষের কোন বাক স্বাধীনতা ছিল না। ছিল না ভো‌টের কোন অ‌ধিকার। তার শাসন আমলের পু‌রোটায় ছিল স্বৈরতা‌ন্ত্রিক। মিরপুর উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বনির্ভর বাংলাদেশের রুপকার মহান স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এঁর ৪৪তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত‌ব্যে তি‌নি এসব কথা বলেন।

–

শুক্রবার (৩০ মে) সকালে মিরপুর মহিলা ডিগ্রী কলেজ অডিটোরিয়ামে এ শাহাদৎ বা‌র্ষিকী পালিত হয়। মিরপুর পৌর বিএনপির আহবায়ক আব্দুর রশিদের সভাপতিত্বে ও নব-নির্বাচিত মিরপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক খন্দকার টিপু সুলতানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি খন্দকার ওমর ফারুক কুদ্দুস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সাংগাঠনিক সম্পাদক এনামুল হক বাবু, মিরপুর পৌর বিএনপির সদস্য সচিব আজাদুর রহমান আজাদ প্রমুখ। এসময় উপজেলা বিএন‌পি, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপ‌স্থিত ছি‌লেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শত্রুর সাথেও আমাদের ইনসাফ করা শিখতে হবে: নাহিদ ইসলাম

error: Content is protected !!

বাংলা‌দে‌শের পতাকার সা‌থে শহীদ জিয়ার নাম এবং স্মৃ‌তি জ‌ড়িতঃ -অধ্যাপক শহীদুল ইসলাম

আপডেট টাইম : ০৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র ষ্টাফ রিপোর্টার :