ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের ব্যাংক হিসাব স্থগিত

-বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও তার পরিবারের সাত সদস্যের ব্যাংক হিসাব স্থগিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। রবিবার (০৬ অক্টোবর) বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে এ সংক্রান্ত নির্দেশনা প্রদান করেছে।

স্থগিত ব্যাংক হিসাবের তালিকায় আহমেদ আকবর সোবহানের চার ছেলে—সাদাত সোবহান, সাফিয়াত সোবহান, সায়েম সোবহান আনভীর এবং সাফওয়ান সোবহান, পাশাপাশি তিন পুত্রবধূ—সোনিয়া ফেরদৌসী সোবহান, সাবরিনা সোবহান ও ইয়াশা সোবহানও অন্তর্ভুক্ত রয়েছেন।

বিএফআইইউ’র চিঠিতে উল্লেখ করা হয়েছে, “উল্লিখিত ব্যক্তি ও তাদের প্রতিষ্ঠানের নামে যদি কোনো ব্যাংক হিসাব পরিচালিত হয়ে থাকে, তবে সেসব হিসাবের লেনদেন মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় ৩০ দিনের জন্য স্থগিত রাখতে হবে।”

এছাড়া, তাদের নামে কোনো লকার থাকলে, তার ব্যবহারও ৩০ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের ব্যাংক হিসাব স্থগিত

আপডেট টাইম : ১১:২১ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪
সময়ের প্রত্যাশা ডেস্ক রিপোর্ট :