ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বর্তমান সরকারের অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নে নড়াইলে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

খন্দকার সাইফুল্লা আল মাহমুদঃ

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং উন্নয়নমূলক কার্যক্রমের প্রচার জোরদারে নড়াইলে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ মে) দুপুরে নড়াইল জেলা তথ্য অফিসের আয়োজনে এবং জেলা প্রশাসন নড়াইলের সার্বিক সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকর্মীদের অংশগ্রহণে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর ঘোষিত অগ্রাধিকার কর্মসূচি ফ্যামিলি কার্ড, নদী ও খাল খনন ও পুনঃখনন, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, নারীদের জন্য বিশেষ পরিবহন সুবিধা এবং বৃক্ষরোপণ কর্মসূচি বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরুজ্জামান বিপিএম সেবা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ আরিফুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি. এম. রাহসিন কবির, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রাসেদুল হক এবং জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের জেলা কমান্ড্যান্ট শহীদুল ইসলাম, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু।

প্রেস ব্রিফিংয়ে তথ্য অফিসার মো. রোস্তম আলী সরকারের অগ্রাধিকার কর্মসূচির বিভিন্ন তথ্য-উপাত্ত, বাস্তবায়িত কার্যক্রমের সুফল এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তর ও নড়াইল জেলা তথ্য অফিসের ১৮০ দিনের কর্মপরিকল্পনার আওতায় পরিচালিত প্রচার কার্যক্রম তুলে ধরেন।

এ সময় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের ওপর একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। বক্তারা সরকারের জনকল্যাণমূলক কার্যক্রম তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাজাপুরে ২০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি ‘পাইপ নাছির’ গ্রেপ্তার

error: Content is protected !!

বর্তমান সরকারের অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নে নড়াইলে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৫:২৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল জেলা প্রতিনিধি :