ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাইঃ – চেয়ারম্যান তুহিন

আলিফ হোসেনঃ

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) সার্বিক কার্যক্রমের পরিকল্পনা, বাস্তবায়নের অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে বিএমডিএর প্রধান কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সমন্বয় সভায় সভাপতিত্ব করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন।

সভায় বিএমডিএর নির্বাহী পরিচালক আবু সাঈদ মোহাম্মদ কামরুজ্জামান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মোহাম্মদ আবুল কাসেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী যথাক্রমে আব্দুল লতিফ, নাজিরুল ইসলাম,জিন্নুরাইন খান, এটিএম মাহফুজুর রহমান,সমসের আলী ও শিবির আহমেদ, বিএমডিএর সচিব মেহেদী হাসান, নির্বাহী প্রকৌশলী যথাক্রমে এনামুল কাদির, আতিকুর রহমান, সৈয়দ জিল্লুর বারী, মোস্তাফিজুর রহমান, হারুন-অর-রশিদ, তোফাজ্জল আলী সরকার, মোসাঃ রুবিনা খাতুন, সানজিদা খানম মলি ও তরিকুল ইসলামসহ রাজশাহী ও রংপুর বিভাগের সকল অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, ব্যবস্থাপক (কৃষি) এবং প্রকল্প পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বিএমডিএ চেয়ারম্যান বলেন, একদা খরা ও সেচ সংকটে পিছিয়ে থাকা বরেন্দ্র অঞ্চল আজ কৃষি উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ অগ্রযাত্রা ধরে রাখতে ভূগর্ভস্থ পানির সুরক্ষা, ভূ-উপরিস্থ পানির সর্বোচ্চ ব্যবহার, আধুনিক সেচ প্রযুক্তির সম্প্রসারণ ও জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তুলতে হবে। কৃষকের দোরগোড়ায় উন্নত সেচ পৌঁছে দিয়ে বরেন্দ্র অঞ্চলকে টেকসই, সমৃদ্ধ ও স্মার্ট কৃষি অঞ্চলে রূপান্তর বিএমডিএ মূল লক্ষ্য।

তিনি বলেন, উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সকল কর্মকর্তা-কর্মচারীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। প্রতিটি প্রকল্পে স্বচ্ছতা ও গুণগত মান বজায় রেখে যথাসময়ে বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। জনগণের আস্থা অর্জনে সকলকে নিষ্ঠা, সততা ও দায়িত্বশীল এবং ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভায় চলমান প্রকল্পের অগ্রগতি, সেচ কার্যক্রম, কৃষি উন্নয়ন, পানি ব্যবস্থাপনা এবং মাঠ পর্যায়ের কার্যক্রম আরও গতিশীল করতে বিস্তারিত আলোচনা এবং প্রকল্পের বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা পর্যালোচনায় দিকনির্দেশনা দেওয়া হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় দুই শিশুকে সড়কের পাশে রেখে যাওয়ার অভিযোগ

error: Content is protected !!

বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাইঃ – চেয়ারম্যান তুহিন

আপডেট টাইম : ১১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :