ঢাকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বরগুনায় সার্বজনীন দুর্গাপূজার শুভ উদ্বোধন

শাকিল মিয়াঃ

শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকি ও পূজামণ্ডপ সমূহের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বরগুনা জেলা প্রশাসক মোঃ শফিউল আলম ও পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার আজ জেলা সদরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।

এ সময় তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন সদ্য ঘোষিত বরগুনা জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক মো: নজরুল ইসলাম মোল্লা ও সদস্য সচিব হুমায়ুন হাসান শাহিন। অতিথিদের ফুল দিয়ে বরণ করেন জেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

সার্বজনীন আখড়াবাড়ী পূজামণ্ডপ পরিদর্শনকালে বরগুনা থানার অফিসার ইনচার্জসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অতিথিবৃন্দ রবিবার ২৮ সেপ্টেম্বর রাত ৯টার সময় মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে পূজামণ্ডপসহ জেলার মোট ১২৯টি পূজামণ্ডপে দুর্গাপূজার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার পূজা উদযাপনকে উৎসবমুখর ও নির্বিঘ্ন রাখতে সামাজিক সম্প্রীতি ও ধর্মীয় সদ্ভাব রক্ষার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট প্রশাসন ও পূজা উদযাপন কমিটির সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

জেলা প্রশাসক মোঃ শফিউল আলম বলেন, পূজা মণ্ডপে আসা ভক্ত ও দর্শনার্থীরা যাতে নিরাপদে উৎসব উপভোগ করতে পারেন, সে লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে।

পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে সুষ্ঠুভাবে দুর্গাপূজা সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেন।

জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম মোল্লা সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান এবং বলেন
জেলা উপজেলার প্রতিটি পূজা মন্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে পুজার নিরাপত্তা নিশ্চিত করনে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

একটি জেলাকে স্বাধীন ঘোষণা করা স্পষ্ট রাষ্ট্রদ্রোহিতা: জামায়াত আমির

error: Content is protected !!

বরগুনায় সার্বজনীন দুর্গাপূজার শুভ উদ্বোধন

আপডেট টাইম : ০১:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
শাকিল মিয়া, বরগুনা জেলা প্রতিনিধি :