ঢাকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বরগুনায় শুরু হলো মাস ব্যাপী শরৎ উৎসব

শাকিল মিয়াঃ

বিশ্ব পর্যটন দিবসে নানা আয়োজনের মধ্য দিয়ে বরগুনায় উদ্বোধন করা হয়েছে মাসব্যাপী শরৎ উৎসব। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সুরঞ্জনা ইকো টুরিজম এন্ড রিসোর্টে চতুর্থবারের মত আয়োজিত এ শরৎ উৎসবের উদ্বোধন করেন বরগুনা জেলা বিএনপির নবনির্বাচিত আহবায়ক মোঃ নজরুল ইসলাম মোল্লা।

এসময় জেলা বিএনপির নবনির্বাচিত সদস্য সচিব হুমায়ুন হাসান শাহিনসহ স্থানীয় পর্যটন উদ্যোক্তা এবং সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গণের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পুথিপাঠ, শরতের গান, নাচ, কবিতা আবৃত্তি সহ নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিবছর এই সময়ে জেলা পর্যটন উদ্যোক্তা উন্নয়ন কমিটির সহযোগিতায় নিয়মিত এ আয়োজন করে আসছে সুরঞ্জনা ইকো ট্যুরিজম অ্যান্ড রিসোর্ট। মাস ব্যাপী এ আয়োজনে আরও থাকছে ইলিশ উৎসব, পিঠা উৎসব, ঘুড়ি উৎসব, জোছনা উৎসব এবং ফানুস উৎসবসহ বর্ণিল আয়োজন।

জেলা পর্যটন উদ্যোক্তা উন্নয়ন কমিটির সভাপতি অ্যাড. সোহেল হাফিজ বলেন, একদিকে সুন্দরবন আরেক দিকে কুয়াকাটা, দখিনে সীমাহীন বঙ্গোপসাগর। মাঝখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য ছোট ছোট স্নিগ্ধ দ্বীপবন। বরগুনা জেলার এসব প্রাকৃতিক সৌন্দর্যকে বিশ্বব্যপী ছড়িয়ে দিতে মাস ব্যাপী এই শরৎ উৎসবের আয়োজন করা হয়েছে।

এর আগে বরগুনা জেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্নাঢ্য রেলির আয়োজন করা হয়। রেলি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে বরগুনা জেলার পর্যটন শিল্পের সমস্যাও সম্ভাবনা বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাসসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ, স্থানীয় পর্যটন উদ্যোক্তা এবং সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গণের বিশিষ্টজন।

সেমিনারে জেলার পর্যটন শিল্পের সমস্যা ও সম্ভাবনা বিষয়ক একটি ভিডিওচিত্র উপস্থাপন করেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি ও জেলা পর্যটন উদ্যোক্তা উন্নয়ন কমিটির সভাপতি অ্যাড. সোহেল হাফিজ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

একটি জেলাকে স্বাধীন ঘোষণা করা স্পষ্ট রাষ্ট্রদ্রোহিতা: জামায়াত আমির

error: Content is protected !!

বরগুনায় শুরু হলো মাস ব্যাপী শরৎ উৎসব

আপডেট টাইম : ০৭:০৩ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
শাকিল মিয়া, জেলা প্রতিনিধি, বরগুনা। :