ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ফ্যাটি লিভারের সমস্যা কমায় ডাবের পানি

অনিয়ন্ত্রিত জীবনযাত্রায় নানা ধরনের অসুখ বাসা বাঁধছে মানবেদেহে। যার মধ্যে ফ্যাটি লিভারের সমস্যা অন্যতম। কাজের প্রয়োজনে বেশিক্ষণ বসে থাকা, নিয়মিত ব্যায়াম না করা ফ্যাটি লিভারের অন্যতম কারণ বলে মনে করা হয়। ফ্যাটি লিভারের সমস্যা কমাতে চিকিৎসকের পরামর্শ মেনে চলা জরুরি।

এছাড়াও বিশেষজ্ঞদের মতে, ডাবের পানি খেলে কমতে পারে ফ্যাটি লিভারের সমস্যা।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন বলছে, প্রাকৃতিক ভিটামিন ও খনিজে ভরপুর ডাবের পানি রোগ প্রতিরোধ শক্তি বাড়াতে সাহায্য করে। ডাবের পানিতে রয়েছে ইলেক্টোরাইট, পটাশিয়াম। এই দু’টি উপাদান লিভারের জন্য খুবই ভালো। সেই সঙ্গে ডাবের পানি শরীরে পানির ঘাটতিও পূরণ করে।

ডাবের পানি খেলে শর্করা নিয়ন্ত্রণে থাকে। শর্করা কম থাকলে লিভারের সমস্যা এড়ানো যায়। ডাবের পানিতে শর্করার পরিমাণ বাজার চলতি অন্যান্য পানীয়র থেকে কম। এ কারণে ফ্যাটি লিভারের সমস্যা থাকলে ডাবের পানি খেতে পারেন।

লিভারের সংক্রমণ এড়ায় ডাবের জল। এর মধ্যে ভিটামিন সি, ফাইটনিউট্রিয়েন্ট-সহ একাধিক অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এই উপাদানগুলি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। একইসঙ্গে লিভারকেও সুস্থ রাখে।

ডাবের পানিতে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম থাকে। এই পটাশিয়াম লিভার সুস্থ রাখার জন্য খুবই দরকার। তাই লিভারের যত্ন নিতে ডাবের পানি খান।

অনেকে বাজার চলতি বিভিন্ন কোমল পানীয় পছন্দ করেন। এটা মোটেও ভালো অভ্যাস নয়। এর পরিবর্তে ডাবের পানি খান। ডাবের পানির স্বাদ অন্যান্য পানীয়র তুলনায় সুমিষ্ট।

বিশেষজ্ঞরা বলছেন, লিভারের সমস্যার আসল কারণ শরীরে পানির ঘাটতি। এ কারণে দিনের মধ্যে অবশ্যই ৬-৮ গ্লাস পানি খান।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

ফ্যাটি লিভারের সমস্যা কমায় ডাবের পানি

আপডেট টাইম : ০৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩
স্বাস্থ্য বিষয়ক ডেস্ক :