ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ফেসবুকে মেয়ে সেজে ব্ল্যাকমেইল

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মেয়েদের নামে ভুয়া আইডি খুলে বয়স্ক পুরুষদের টার্গেট করে সম্পর্ক গড়ে তুলে ব্ল্যাকমেইল করাই ছিল তার কাজ। এরই ধারাবাহিকতায় সর্ম্পক গড়ে তুলে সিলেটের এক পঞ্চাশোর্ধ্ব ব্যক্তির সঙ্গে। নিয়মিত কথা বলার ফাঁকে ফাঁকে ওই ব্যক্তির অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও সংগ্রহ করে।

পরবর্তীতে মোবাইল ফোনে কল দিয়ে ৫০ হাজার টাকা দাবি করে। টাকা না দিলে এসব ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দেয় মাগুরার মহম্মদপুর থানার রামদেবপুর গ্রামের আকবর মোল্লার ছেলে মো. শফিকুল ইসলাম (২২)।

পরবর্তীতে ওই ব্যক্তি নিরুপায় হয়ে এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানায় সাধারণ ডায়েরি করেন। পুলিশ প্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্ত করার পর তিনি থানায় মামলা করেন।

তদন্ত কর্মকর্তা এয়ারপোর্ট থানার এসআই খোকন দাস মহম্মদপুর থানা পুলিশের সহায়তায় সোমবার সন্ধ্যায় অভিযান চালিয়ে শফিকুলকে গ্রেফতার করে। তার কাছ থেকে দুটি মোবাইল ফোন সেট জব্দ করে পুলিশ। এতে ওই ব্যক্তির সঙ্গে চ্যাট ও হুমকি দেয়ার প্রমাণ পাওয়া যায় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেন তদন্ত কর্মকর্তা।

এসআই খোকন দাস বলেন, তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৩ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় দুই শিশুকে সড়কের পাশে রেখে যাওয়ার অভিযোগ

error: Content is protected !!

ফেসবুকে মেয়ে সেজে ব্ল্যাকমেইল

আপডেট টাইম : ১১:০২ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি :