ঢাকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুর-১ নির্বাচনী এলাকার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন আব্দুল্লাহ আল মামুন

শারদীয় দুর্গাপূজার মহা সপ্তমী, অষ্টমী এবং নবমীতে ফরিদপুরের বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন কেন্দ্রীয় আ.লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

শনিবার, রবিবার ও সোমবার সকাল থেকে রাত পর্যন্ত তিনি ওই তিন উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

বোয়ালমারী বাজারে অবস্থিত সার্বজনীন শ্রী শ্রী রক্ষা চণ্ডী মন্দির, কামারগ্রামে অবস্থিত শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর নিত্যসেবা অঙ্গন, আলফাডাঙ্গা কেন্দ্রীয় শ্রী শ্রী হরি মন্দির, আলফাডাঙ্গা দামুদর আশ্রমসহ বিভিন্ন মন্দির পরিদর্শনকালে আব্দুল্লাহ আল মামুন এলাকার হিন্দু ধর্মাবলম্বী নেতা ও আগত ভক্তবৃন্দের সার্বিক খোঁজ-খবর নেন এবং তাদের সাথে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

পূজামন্ডপ পরিদর্শনকালে আল মামুন বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। আওয়ামীলীগ সরকার সনাতন ধর্মাবলম্বীদের পাশে সব সময় থাকে এবং থাকবে। এ সময় তিনি আরো বলেন, আপনারা নিজেদেরকে কখনও সংখ্যালঘু মনে করবেন না। আমরা আপনাদের পাশে আছি। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। তাহলে দেশের চলমান উন্নয়ন অব্যাহত থাকবে।

এ সময় তার সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা নিরঞ্জন ভৌমিক নিরু,আবুল কালাম আজাদ ইলিয়াসসহ দলীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মীগণ, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Amin Hossain

জনপ্রিয় সংবাদ

শিগগিরই টেক্সটাইল শ্রমিকদের নতুন মজুরি ঘোষণা হবে

error: Content is protected !!

ফরিদপুর-১ নির্বাচনী এলাকার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন আব্দুল্লাহ আল মামুন

আপডেট টাইম : ১২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩
দীপঙ্কর অপু, বোয়ালমারী (ফরিদপুর) থেকে :