ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুর-১ আসনে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোয়নপত্র বাতিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ফরিদপুর-১ আসনে (বোয়ালমারী-মধুখালী-আলফাডাঙ্গা) দুইজনের মনোয়নপত্র বাতিল করা হয়েছে। রবিবার সকাল ১০টায় ফরিদপুর-১ আসনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়। ৭ প্রার্থীর মধ্যে স্বতন্ত্র দুই প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা কামরুল আহসান তালুকদার (পি.এ)।

ফরিদপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গত ৩০ ডিসেম্বর ফরিদপুর-১ আসনে (বোয়ালমারী-মধুখালী-আলফাডাঙ্গা) ৭জন সংসদ সদস্য প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে আওয়ামী লীগসহ বিভিন্ন দলের ৫জন এবং দুইজন স্বতন্ত্র প্রার্থী ছিলেন। রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থীদের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়।

এসময় হলফনামায় স্বাক্ষর না থাকায় স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃকের হলফনামা বাতিল করা হয়। এছাড়া আরেক স্বতন্ত্র প্রার্থী সাংবাদিক আরিফুর রহমান দোলনের ফরমে মনোনীত প্রার্থীর ঘরে স্বাক্ষর না থাকায় তা বাতিল ঘোষণা করেন রিটার্নিং অফিসার।

এ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) প্রার্থী শাহ্ মোহাম্মদ আবু জাফরের মনোনয়ন পত্রে দুটি স্বাক্ষরে কিছুটা গরমিল থাকায় প্রথমে তা স্থগিত রাখা হয়। পরে পুনরায় স্বাক্ষর দিলে মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়।

এ আসনে বৈধ প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার মো. আব্দুর রহমান, জাতীয় পার্টির মো. আক্তারুজ্জামান, জাকের পার্টির মো. আ. রউফ মোল্যা ও বাংলাদেশ সুপ্রিম পার্টির নুরুল ইসলাম শিকদার।

জানতে চাইলে আরিফুর রহমান দোলন তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, এটা আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। এ আসনে যিনি আওয়ামী লীগের প্রার্থী তাকে সুবিধা পাইয়ে দিতেই আমার প্রার্থীতা বাতিল করা হয়েছে। আমি এর বিরুদ্ধে আপিল করবো। আমার বিশ্বাস আমি আমার প্রার্থীতা ফিরে পাব।

যাচাই বাছাই শেষে ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা কামরুল আহসান তালুকদার জানান, হলফনামায় স্বাক্ষর না থাকায় স্বতন্ত্র প্রার্থী মাহমুদা বেগম কৃক এবং অপর স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের ফরমে মনোনীত প্রার্থীর ঘরে স্বাক্ষর না থাকায় তা বাতিল ঘোষণা করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মাও সে তুংকে নিয়ে রসিকতা, এমবাপ্পের জন্য চীনের কাছে ক্ষমা চাইল রিয়াল

error: Content is protected !!

ফরিদপুর-১ আসনে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোয়নপত্র বাতিল

আপডেট টাইম : ০৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩
দীপঙ্কর পোদ্দার অপু, বিশেষ প্রতিনিধি :