ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ফরিদপুর-১ আসনের তিন উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপি’র পদযাত্রা কর্মসূচী পালিত

সারাদেশের ন্যায় ফরিদপুরের আলফাডাঙ্গা, মধুখালি ও বোয়ালমারী উপজেলাতেও শনিবার বিভিন্ন ইউনিয়নে বি এন পির পদযাত্রা কর্মসূচী পালিত হয়েছে। নির্বাচন কালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবী, দ্রব্য মূল্যের উর্ধ্বগতি, ঘুষ-দূর্নীতি, লুটপাট ও গুম-খুনের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির আওতায় এ পদযাত্রা অনুষ্ঠিত হয়।

সকাল ৮ টায় আলফাডাঙ্গা উপজেলার পাচুরিয়া ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে স্থানীয় ভাটপাড়া বাজারে আয়োজিত পদযাত্রায় অংশগ্রহণের মধ্যদিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন দলের কেন্দ্রীয় সদস্য সাবেক এমপি শাহ মোঃ আবু জাফর। বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এক পথ সভার মধ্য দিয়ে পদযাত্রাটি শেষ হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে শাহ জাফর বলেন, দেশের মানুষের কাছে আওয়ামী লীগ এখন একটি অভিশপ্ত নাম।তাদের আর ক্ষমতায় থাকার অধিকার নেই।

আওয়ামী লীগ নেতা, এমপি, মন্ত্রীরা দেশের সম্পদ লুটপাট করে আরাম আয়েশে দিন কাটালেও দেশের সাধারণ মানুষ ভালো নেই। তারা দূর্বিষহ জীবন কাটাচ্ছে। এমতাবস্থায় দ্রুত পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের জোর দাবী জানান শাহ মোঃ আবু জাফর।

ইউনিয়ন বি এন পির সভাপতি মোঃ শাহজাহান সরকারের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে আলফাডাঙ্গা উপজেলা বিএনপি নেতা আঃ মান্নান আব্বাস, নুরুজ্জামান খসরু, বোয়ালমারী উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দীন মিয়া ঝুনু, সাংগাঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবু, ইউনিয়ন বি এন পির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, বিএনপি নেতা মোঃ গোলাম রসুল ও ফরিদপুর জেলা ছাত্রদলের সহসভাপতি এ্যাডঃ হেমায়েত হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

পরে পর্যায়ক্রমে দিনব্যাপী তিন উপজেলার ২৭ ইউনিয়নে পদযাত্রা কর্মসূচী পালিত হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পরকিয়ায় বাঁধা দেওয়ায় স্বামীকে মারপিট

error: Content is protected !!

ফরিদপুর-১ আসনের তিন উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপি’র পদযাত্রা কর্মসূচী পালিত

আপডেট টাইম : ০৮:০৬ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :