ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুর সাংবাদিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

মানিক কুমার দাস:

ফরিদপুরে সাংবাদিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে ফরিদপুর শহরের দলীয় কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। জেলা জামায়াতের আমির মো. বদরুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শুরা সদস্য প্রফেসর আবদুত তাওয়াব।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুর প্রেসক্লাব-এর সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সিনিয়র সাংবাদিক সাজ্জাদ হোসেন রনি, কেন্দ্রীয় শুরা সদস্য শামসুল ইসলাম আল বরাটি এবং ফরিদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আসাদুজ্জামান দুলাল। এছাড়া কবিতা আবৃত্তি করেন সাংবাদিক রেশাদুল হাকিম। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের জেনারেল সেক্রেটারি অধ্যাপক আব্দুল ওয়াহাব।

সভায় বক্তারা বলেন, দেশ ও জাতি গঠনে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। তারা জানান, সাংবাদিকদের সঙ্গে অতীতেও কাজ করেছে এবং ভবিষ্যতেও একসঙ্গে কাজ করার প্রত্যয় রয়েছে। সাংবাদিকদের প্রতি দলের বিশেষ গুরুত্ব রয়েছে বলেও উল্লেখ করেন তারা।

বক্তারা পবিত্র রমজান মাসের শিক্ষা গ্রহণ করে সবাইকে আদর্শ জীবন গঠনের আহ্বান জানান। একই সঙ্গে সারাবিশ্বে মুসলিম সম্প্রদায়ের ওপর হত্যা ও নির্যাতনের ঘটনায় নিন্দা জানিয়ে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

ইফতারের পূর্বে দেশ ও জনগণের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মানিকগঞ্জের হাসিবুরের রোবট বানিয়ে বিশ্ব জয়

error: Content is protected !!

ফরিদপুর সাংবাদিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৬:২৯ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :