দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৪:১৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৪
বার পঠিত
ফরিদপুর পৌরসভার সাবেক ১ নং প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার
মানিক কুমার দাসঃ ফরিদপুর শহর আওয়ামী লীগ নেতা ফরিদপুর পৌরসভার ও সাবেক ১ নং প্যানেল মেয়র মো. মনিরুল ইসলাম মনিরকে (৬২) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শনিবার (২০ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে ফরিদপুর শহরের উত্তর আলীপুর রেল সড়ক এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নিরস্ত্র) সাইফুল ইসলাম অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করেন বলে জানা গেছে। গ্রেপ্তারকৃত মনিরুল ইসলাম মনিরের পিতার নাম মৃত শেখ জালাল উদ্দিন আহমেদ। তিনি ফরিদপুর শহর আওয়ামী লীগের নেতা এবং ফরিদপুর পৌরসভার প্যানেল মেয়রের দায়িত্বে ছিলেন। এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুল হাসান শহর আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলাম মনির এর গ্রেপ্তার হবার বিষয়টি নিশ্চিত করেছেন।।
মানিক কুমার দাসঃ
ফরিদপুর শহর আওয়ামী লীগ নেতা ফরিদপুর পৌরসভার ও সাবেক ১ নং প্যানেল মেয়র মো. মনিরুল ইসলাম মনিরকে (৬২) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শনিবার (২০ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে ফরিদপুর শহরের উত্তর আলীপুর রেল সড়ক এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নিরস্ত্র) সাইফুল ইসলাম অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করেন বলে জানা গেছে।
গ্রেপ্তারকৃত মনিরুল ইসলাম মনিরের পিতার নাম মৃত শেখ জালাল উদ্দিন আহমেদ। তিনি ফরিদপুর শহর আওয়ামী লীগের নেতা এবং ফরিদপুর পৌরসভার প্যানেল মেয়রের দায়িত্বে ছিলেন।
এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুল হাসান শহর আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলাম মনির এর গ্রেপ্তার হবার বিষয়টি নিশ্চিত করেছেন।।