ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে ২২০০ পিচ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ২২০০ পিচ ইয়াবাসহ মামুন কাজী (৩৪) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার  দুপুর ১ টার দিকে উপজেলার কোর্টপাড় এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মামুন কাজী একই উপজেলার আলগী ইউনিয়নের বালিয়া গ্রামের আবু কাজীর ছেলে।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন বলেন, মামুন কাজী একজন কুখ্যাত মাদক ব্যাবসায়ী। সে দীর্ঘদিন যাবত ফরিদপুরের ভাঙ্গা কোর্টপাড় এলাকায় ভাড়া বাসায় থেকে ওই এলাকায় একটি মাদক ব্যাবসায়ের সিন্ডিকেট গড়ে তুলেছিল। সে কক্সবাজার থেকে ইয়াবা বিভিন্ন কৌশলে এনে এ এলাকার খুঁচরা ব্যাবসায়ীদের নিকট সরবরাহ করতো।
তিনি জানান, প্রায়শই তার সিন্ডিকেটের ইয়াবা ব্যাবসায়ীরা বিমানে কক্সবাজারে যাতায়াত করতো। এছাড়া বিশেষ কায়দায় প্যাকিং করা ইয়াবা গিলে পেটে করে নিয়ে আসতো। পরে ভাঙ্গায় মামুন কাজীর ভাড়া বাসায় এসে তারা পেট থেকে ইয়াবা বের করে বিক্রি করতো।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।মাদক ব্যাবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওই উপ-পরিচালক।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাবা-মা ও শিক্ষকদের অবাধ্য হয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যায় না: সেলিমুজ্জামান সেলিম এমপি

error: Content is protected !!

ফরিদপুরে ২২০০ পিচ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

আপডেট টাইম : ০৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ :