ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ফরিদপুরে সওজের জমি ও মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় উচ্ছেদ অভিযান

মানিক কুমার দাসঃ

ফরিদপুরে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সরকারি জমিতে অবৈধ দখল ও স্থাপনা এবং মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় স্থাপিত অস্থায়ী দোকানপাট উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টা ১৫ মিনিটে ফরিদপুর মেডিকেল কলেজের সামনে থেকে ভাঙ্গা-ফরিদপুর (গোয়ালচামট) সড়কের নদী গবেষণা ইনস্টিটিউট এলাকা থেকে ভাঙ্গা রাস্তার মোড় পর্যন্ত সওজের আওতাধীন এলাকায় এ অভিযান চালানো হয়।

জেলা প্রশাসনের এনডিসি শাকিব রহমান আকাশের নেতৃত্বে এবং ফরিদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলামের সমন্বয়ে অভিযান পরিচালিত হয়। এ সময় র‍্যাব, পুলিশ, ফায়ার সার্ভিস ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানে হাসপাতাল চত্বরের বিভিন্ন স্থানে স্থাপিত অস্থায়ী দোকানপাটসহ সওজের সরকারি জমিতে থাকা অবৈধ দখল ও স্থাপনা উচ্ছেদ করা হয়। এতে হাসপাতাল ও সড়কসংলগ্ন এলাকায় জনসাধারণ ও রোগীদের চলাচল সহজ হওয়ার পাশাপাশি পরিবেশ ও শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সহায়ক পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, সরকারি জমিতে অবৈধ দখল ও হাসপাতাল এলাকায় অস্থায়ী দোকানপাটের কারণে রোগী ও সাধারণ মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল। উচ্ছেদ করা স্থানগুলোতে পুনরায় অবৈধ দখল বা দোকানপাট স্থাপন ঠেকাতে নিয়মিত মনিটরিং ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

‌ এদিকে এ অভিযানের ফলে ‌ সাধারণ মানুষ ‌ স্বস্তি প্রকাশ করেছেন। এ সংবাদ লেখা পর্যন্ত অভিযানটি চলছিল ‌। ‌

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে সওজের জমি ও মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় উচ্ছেদ অভিযান

error: Content is protected !!

ফরিদপুরে সওজের জমি ও মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় উচ্ছেদ অভিযান

আপডেট টাইম : ১০ ঘন্টা আগে
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :