ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে মধুখালী উপজেলার ইউএনওর ওপর হামলা, গাড়ি ‌ ভাংচুর

ফরিদপুরের মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশিকুর রহমান চৌধুরীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এসময় তার ব্যবহৃত গাড়ীটিও ভাংচুর করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার ডুমাইন ইউনিয়নের নিশ্চিন্তপুর চরপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
উপজেলা পরিষদ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকায় আশ্রয়ণ প্রকল্প নির্মাণ নিয়ে জায়গা-জমি সংক্রান্ত বিষয়ে স্থানীয়রা বিরোধিতা করে আসছিল।
বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার ডুমাইন ইউনিয়নের নিশ্চিন্তপুর চরপাড়া এলাকায় আশ্রয়ণ প্রকল্প নির্মাণ কাজের উদ্বোধনীতে যোগদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আশিকুর রহমান চৌধুরী। এ সময় স্থানীয়রা ওই স্থানে আশ্রয়ণ প্রকল্প নির্মাণ কাজে বাঁধা দেন এবং এক পর্যায়ে লাঠিসোঁটা নিয়ে ইউএনও আশিকুর রহমান চৌধুরীরর ওপর হামলা চালায়। এতে তিনি আহত হন। এ সময় সরকারি গাড়ীটিও তারা ভাংচুর চালায়।
ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান তপন বলেন, আমি একটি সালিসি বৈঠকে ছিলাম, ইউএনও স্যারের মোবাইল পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করি। ততক্ষণে স্থানীয়রা তার ওপর হামলা চালিয়ে তাকে আহত করেন। গাড়ীটিও ভাংচুর করা হয়েছে। তবে এসময় পুরুষদের চেয়ে মহিলাদের উপস্থিত বেশি ছিল। ইউএনও স্যারের নাক দিয়ে রক্ত ঝরতে দেখা যায়। প্রাথমিকভাবে হামলাকারীদের নাম পরিচয় জানাতে পারিনি।
এব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল হক বকু বলেন, আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ সংক্রান্ত বিষয়ে এ ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ফরিদপুর নিয়ে যাওয়া হয়েছে।
উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম বলেন, হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। পরে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুরে পাঠানো হয়েছে। আশ্রয়ণের জমি-ঘর নিয়ে স্থানীয় তার উপর হামলা চালায়।
এ বিষয়ে মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশিকুর রহমান চৌধুরী বলেন, ওই এলাকায় আশ্রয়ণ প্রকল্পের কাজের উদ্বোধন ছিল। স্থানীয়রা আমার ওপর হামলা চালায়। প্রাথমিকভাবে হামলাকারীদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। তবে ওখানে যারা উপস্থিত ছিলেন তারা তাদের চিনবে। প্রাথমিক চিকিৎসা নিয়ে ফরিদপুর জেলা জেলা প্রশাসক কার্যালয়ে যাচ্ছেন বলে জানান তিনি।
এব্যাপারে ফরিদপুরের জেলা প্রশাসক  মো. কামরুল আহসান তালুকদার  বলেন, এ হামলায় মামলার প্রক্রিয়া চলছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

গাজীপুর কর অঞ্চলে চাকরি, পদ ৩৪

error: Content is protected !!

ফরিদপুরে মধুখালী উপজেলার ইউএনওর ওপর হামলা, গাড়ি ‌ ভাংচুর

আপডেট টাইম : ০৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :