ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ফরিদপুরে বিদ্যুতের অপচয় ও অবৈধ ব্যবহার রোধে অভিযান

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ

বিদ্যুতের অপচয় ও অবৈধ ব্যবহার প্রতিরোধে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার
(১৪ সেপ্টেম্বর) রাতে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তর, জোনাল ও সাব-জোনাল অফিসের আওতাধীন ১৩টি এলাকায় মোট আটটি টিম অভিযান পরিচালনা করে।

অভিযানকালে আবাসিক মিটার থেকে বাণিজ্যিক কাজে, রাস্তার বাতি, অটো চার্জিং ও গ্যারেজে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে কি না তা পরীক্ষা করা হয়। পাশাপাশি অটো চার্জিং স্টেশনের মিটারও পরীক্ষা করা হয়। এ সময় ২৯টি দোকান ও মার্কেটের মালিককে সতর্ক করা হয়।

সদর দপ্তরের আওতাধীন এলাকায় অভিযানকালে হুকিং করে গান-বাজনার অনুষ্ঠান পরিচালনার সময় একটি অবৈধ সংযোগ শনাক্ত করা হয়। এছাড়া আরও দুটি স্থানে অভিযান চালিয়ে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, অবৈধ বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধ এবং বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে সওজের জমি ও মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় উচ্ছেদ অভিযান

error: Content is protected !!

ফরিদপুরে বিদ্যুতের অপচয় ও অবৈধ ব্যবহার রোধে অভিযান

আপডেট টাইম : ৯ ঘন্টা আগে
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :