ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ফরিদপুরে তিনদিনব্যাপী রমাদান ফেস্টিভ্যাল শুরু

মানিক কুমার দাস:

ফরিদপুরে তিনদিনব্যাপী রমাদান ফেস্টিভ্যাল শুরু হয়েছে। শুক্রবার বিকেলে শহরের সিভিল সার্জন কার্যালয়ের সামনে ইউনাইটেড ফরিদপুরের আয়োজনে এ ফেস্টিভ্যালের উদ্বোধন করা হয়।

ফেস্টিভ্যাল উপলক্ষে বিকেলে আলোচনা সভা, দোয়া ও গণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জুরাইস ইবনে আশরাফের সভাপতিত্বে বক্তব্য রাখেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, এসডিসির নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শূরা সদস্য প্রফেসর আবদুত তাওয়াব, সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক অধ্যাপক প্রফেসর আব্দুল বাতেন, বিশিষ্ট চিকিৎসক ডা. মুস্তাফিজুর রহমান শামীম প্রমুখ।

এ সময় মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন ফরিদপুর মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা হাবিবুর রহমান। বক্তারা বলেন, এ ধরনের ফেস্টিভ্যাল নতুন উদ্যোক্তা তৈরিতে সহায়ক হবে এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তারা পবিত্র মাহে রমজানের শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে সবাইকে নৈতিক জীবন গঠনের আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফরিদপুরের খান ভিলা জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মোহাম্মদ শাহাদাত হোসেন।

গণ ইফতার মাহফিলে প্রায় দুই হাজার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। রমাদান ফেস্টিভ্যাল উপলক্ষে প্রায় ৫০টি বিভিন্ন ধরনের স্টল বসেছে। আগামী ৮ মার্চ পর্যন্ত এ ফেস্টিভ্যাল চলবে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরের বিনামূল্ এক হাজার লিটারের ৭৭ টি পানির ট্যাংক ও সেটিং উপকরণ বিতরণ

error: Content is protected !!

ফরিদপুরে তিনদিনব্যাপী রমাদান ফেস্টিভ্যাল শুরু

আপডেট টাইম : ০৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :