ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি পালিত

স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ শুক্রবার  জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, ফরিদপুর এর আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৩ পালন করা হয়েছে।
এ  উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের কার্যালয়, ফরিদপুর থেকে র‍্যালি শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে সরকারি  ইয়াসিন কলেজে গিয়ে শেষ হয়। এ সময় ইয়াসিন কলেজে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভা ও মহড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ কামরুল আহ্সান তালুকদার, পিএএ, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, ফরিদপুর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শাহজাহান, পিপিএম, পুলিশ সুপার ফরিদপুর।
বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার ফরিদপুর বক্তব্য প্রদান করেন। তিনি বলেন-‘ প্রতিবছরেই ঝড়, বন্যা-খরা, জলচ্ছাসসহ বিভিন্ন দুর্যোগ বাংলাদেশে হয়ে থাকে, বর্তমানে আরেকটি দুর্যোগ হলো ভূমিকম্প। এই দুর্যোগ থেকে বাঁচার জন্য বাংলাদেশের জনগণকে সচেতন ও সতর্ক করার লক্ষে এই প্রস্তুতি দিবস। প্রাকৃতিক দুর্যোগরোধে বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নির্বিচারে গাছ-পালা কাটা থেকে বিরত থাকতে হবে। প্রাকৃতিক দুর্যোগ নিরসনে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।’
এসময় আরো বক্তব্য রাখেন জনাব মোহাম্মাদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ, ফরিদপুর। আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ফরিদপুর কর্তৃক দুর্যোগ মোকাবেলার মহড়া প্রদর্শন করা হয়।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পদকজয়ীদের জন্য নেই পুরস্কার

error: Content is protected !!

ফরিদপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি পালিত

আপডেট টাইম : ০৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :