ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে জাতীয়তাবাদী শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

ফরিদপুরে জাতীয়তাবাদী শ্রমিক দলের জেলা কমিটির উদ্যোগে আজ শুক্রবার শহরের কাঠপট্টি বিএনপি দলীয় কার্যালয়ের সামনে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা শ্রমিক দলের সভাপতি শেখ মুজাফফর আলী মুসা। সঞ্চালনা করেন সিবিএর সাবেক সভাপতি মুক্তার শরীফ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক ও বাংলাদেশ পাট শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবুল খায়ের খাজা। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

সভায় বক্তৃতা করেন মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, মধুখালী উপজেলা সাধারণ সম্পাদক ফারুক হোসেন পিয়াল এবং ভাঙ্গা উপজেলার সাংগঠনিক সম্পাদক আব্দুস সালামসহ অন্য নেতৃবৃন্দ।

বক্তারা অভিযোগ করেন, “বিগত ১৭ বছর ধরে আওয়ামী লীগ সরকার শ্রমিকদের ওপর অত্যাচার চালাচ্ছে, তাদের হত্যা করা হচ্ছে এবং জেলে পাঠানো হচ্ছে।” তারা বলেন, “৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের পর দেশে একটি পরিবর্তিত পরিবেশ সৃষ্টি হয়েছে। এখন সাধারণ জনগণ কথা বলতে পারছে।”

সভায় অংশগ্রহণকারীরা সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করার আহ্বান জানান। তারা বলেন, “শ্রমিক দলকে সংঘটিত করতে হবে এবং যারা বিগত দিনে দলের জন্য অবদান রেখেছেন, তাদের গুরুত্ব দিতে হবে।” বক্তারা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এছাড়া, সভার শুরুতে গত ১৫ বছরে শ্রমিক দলের নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। বিভিন্ন স্থান থেকে একাধিক মিছিল ও সমাবেশ সভাস্থলে উপস্থিত হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাবা-মা ও শিক্ষকদের অবাধ্য হয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যায় না: সেলিমুজ্জামান সেলিম এমপি

error: Content is protected !!

ফরিদপুরে জাতীয়তাবাদী শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :