ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের চারশতাধিক নেতা-কর্মীকে আসামি করে মামলা

ফরিদপুরে ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের চারশতাধিক নেতা-কর্মীকে আসামি করে মামলা  করা হয়েছে।
বাস চালক শামসু মোল্লা (৬২) কে হত্যার ঘটনায় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগ এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের তিন থেকে চারশ নেতা-কর্মীকে আসামি করে মামলা হয়।
গত বুধবার রাতে বাদী হয়ে ফরিদপুর কোতয়ালী থানায় এ মামলাটি দায়ের করেন নিহত শামসু মোল্লার স্ত্রী মঘলা বেগম (৩১)।
এ ব্যাপারে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মো. হাসানুজ্জামান গতকাল জানান  এ মামলার এজাহারে আসামি হিসেবে শুধুমাত্র বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নাম উল্লেখ করা হয়েছে। তাকে বানানো হয়েছে হুকুমের আসামি।
এছাড়া দায়ের করা এ মামলায় জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেক লীগ ও শ্রমিক লীগের অজ্ঞাতনামা তিন থেকে চারশ জনকে আসামি করা হয়েছে।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদপুর কোতয়ালী থানার উপ-পরিদর্শক খায়রুল বাশার বলেন, সিসি টিভির ফুটেজ দেখে আসামি সনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।   বৃহস্পতিবার বিকেল তিনটা পর্যন্ত এ হত্যা মামলার কোন আসামিকে গ্রেপ্তার করা হয়নি। নিহত শামসু মোল্লা ফরিদপুরের করিম গ্রুপের মালিকানাধীন গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের চালক ছিলেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ব্যালন ডি’অরের আগমুহূর্তে কী সিদ্ধান্ত নিলেন এমবাপ্পে

error: Content is protected !!

ফরিদপুরে ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের চারশতাধিক নেতা-কর্মীকে আসামি করে মামলা

আপডেট টাইম : ১০:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :