ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মানিক কুমার দাস:

ফরিদপুর জেলায় পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুর ১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা। সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. বাকাহীদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুস্মিতা সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রামানন্দ পাল, ফরিদপুরের পুলিশ সুপার নজরুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

সভায় পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল ৮টায় ফরিদপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া ঈদ উপলক্ষে কোনো আলোকসজ্জা না করা, দুর্যোগপূর্ণ আবহাওয়া হলে মসজিদে ঈদের জামাত আয়োজন, সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং ঈদযাত্রা স্বাভাবিক রাখতে যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সংশ্লিষ্ট দপ্তরগুলোকে ঈদ উদযাপনকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দেশে সবচেয়ে বেশি হরিলুট হচ্ছে স্বাস্থ্যখাতে: এমপি নাসের

error: Content is protected !!

ফরিদপুরে ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :