ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ফরিদপুরে ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

মানিক কুমার দাসঃ

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম।

সভায় বক্তারা পশুর হাটের নিরাপত্তা, যানজট নিরসন এবং মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। তারা বলেন, পশুর হাটে ক্রেতা ও বিক্রেতারা যাতে নিরাপদ ও সুন্দর পরিবেশে কেনাবেচা করতে পারেন, তা নিশ্চিত করতে হবে। জাল নোট প্রতিরোধে হাটে জাল নোট শনাক্তকরণ মেশিন স্থাপনের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি পশুর হাটের নিরাপত্তা নিশ্চিতে সিসি ক্যামেরা স্থাপনের বিষয়েও আলোচনা করা হয়।

সভায় আরও জানানো হয়, মহাসড়কে কোনো অবস্থাতেই গরুর হাট বসতে দেওয়া হবে না এবং মাঝরাস্তায় পশু উঠানামা বন্ধে কঠোর নজরদারি রাখা হবে। হাইওয়েতে ঝুঁকিপূর্ণ ওভারটেকিং বন্ধ, লক্কড়-ঝক্কড় ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণ এবং মহাসড়কে ত্রি-হুইলার চলাচল বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

ঈদকে কেন্দ্র করে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় রোধ এবং যেখানে-সেখানে যাত্রী উঠানামা বন্ধে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়। এছাড়া ঈদের দীর্ঘ ছুটিতে ব্যাংক এলাকায় নিরাপত্তা জোরদার এবং বেইলি ব্রিজ থেকে থানা পর্যন্ত সড়ক ফুটপাতমুক্ত রাখার বিষয়েও আলোচনা করা হয়।

বক্তারা বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এসব সমস্যা সমাধান সম্ভব। একইসঙ্গে বিভিন্ন মার্কেটে নিরাপত্তা জোরদারে টহল পুলিশের প্রয়োজনীয়তার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ফাতেমা ইসলাম, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল, সিনিয়র সাংবাদিক নাজিম বাঁকাউল, কামরুল ইসলাম সিদ্দিকী, বজলুর রশিদ, লিয়াকত আলী খান লাভলু, শ্যামল কর্মকার, মোঃ মিজানুর রহমান, আবুল কালাম আজাদ, রাজিবুর রহমান সুজন, মোঃ খুরশিদ আলম শিকদার (টিআই), মেহেদী ইলিয়াস ও রাজিব হাসান সুজন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বোয়ালমারীতে জমকালো দুর্গোৎসবের প্রস্তুতি, বড়নগর সাহা বাড়িতে থাকছে বর্ণাঢ্য আয়োজন

error: Content is protected !!

ফরিদপুরে ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :