ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে আজ করোনা উপসর্গে ১৪ জনের মৃত্যু

  • ফরিদপুর অফিসঃ
  • আপডেট টাইম : ০৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১
  • ৩৪৮ বার পঠিত

ছবি- প্রতীকি।

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ (বশেমুমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে ১৪ জনের মৃত্যু হয়েছে।

এদের মধ্যে করোনায় চারজন ও উপসর্গে ১০ জনের মৃত্যু হয়। এছাড়া এ সময় নতুন করে জেলার ১৭৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। শনাক্তের হার ৫২ দশমিক ২২ শতাংশ।

এদিকে শুক্রবার (৯ জুলাই) সকালে হাসপাতালে অক্সিজেনের সমস্যা দেখা দেয়। পরে দ্রুত অক্সিজেনের গাড়ি এসে পড়ায় বড় ধরনের সমস্যা থেকে রক্ষা পায় হাসপাতাল কর্তৃপক্ষ। তবে এতে চারজনের মৃত্যু ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, বৃহস্পতিবার (৮ জুলাই) থেকে ফরিদপুরের বশেমুমেক হাসপাতালে করোনা রোগীদের জন্য আরও ৫০০ শয্যার ব্যবস্থা করা হয়েছে। তবে করোনা ওয়ার্ডগুলোর ভেতরের পরিবেশ খুবই নোংরা।

এদিকে হাসপাতালে প্রতিদিন বাড়ছে করোনা রোগী ভর্তির সংখ্যা। বর্তমানে এ হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৪৩ জন রোগী। এছাড়া গত ২৪ ঘণ্টায় এখানে নতুন করে আরও ৮৯ জন রোগী ভর্তি হয়েছেন।

অপরদিকে ফরিদপুরে এ পর্যন্ত ১৪ হাজার ২৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। আর সরকারি হিসাবে এ পর্যন্ত জেলায় করোনায় ২৫৩ জনের মৃত্যু হয়েছে।

জেলায় মোট আক্রান্তদের মধ্যে ফরিদপুর সদরে ৯ হাজার ৯৫ জন, বোয়ালমারীতে ৯২৭ জন, নগরকান্দায় ৬৬২ জন, আলফাডাঙ্গায় ৩৭৩ জন, ভাঙ্গায় ১ হাজার ১৪০ জন, সদরপুরে ৭২৩ জন, চরভদ্রাসনে ৪১৫ জন, মধুখালীতে ৭৬৬ জন ও সালথায় ১৮৮ জন রয়েছেন।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর পিসিআর ল্যাবে ৩৭৬ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১৭৬ জনের। আর এ সময়ে করোনায় চারজন ও উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Litu Sikder

জনপ্রিয় সংবাদ

বিরোধিতা করতে গিয়ে স্বৈরাচার ফেরার পথ খুললে শহীদদের সঙ্গে গাদ্দারি হবে: প্রধানমন্ত্রী

error: Content is protected !!

ফরিদপুরে আজ করোনা উপসর্গে ১৪ জনের মৃত্যু

আপডেট টাইম : ০৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১
ফরিদপুর অফিসঃ :