ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে অ্যাসিড পান করে কলেজ ছাত্রীর মৃত্যু

ফরিদপুরে মায়ের সঙ্গে অভিমান করে অ্যাসিড পান করে শ্রাবন্তী পাল (১৭) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার  সন্ধ্যায় ফরিদপুরের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম,এ জলিল এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে রবিবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা সদরের মুন্সিবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পরে গুরুতর অবস্থায় তাকে ফরিদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বিকেল ৫টার দিকে শ্রাবন্তীকে মৃত ঘোষণা করেন। শ্রাবন্তী মুন্সীবাজার এলাকার শংকর পালের মেয়ে বলে জানা যায়।
নিহতের চাচাতো ভাই সুদীপ পাল বলেন, আমার চাচার সোনার ব্যবসা রয়েছে। শ্রাবন্তী পাল ফরিদপুরের সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। সামান্য বিষয় নিয়ে মায়ের সঙ্গে অভিমান করে ঘরে থাকা অ্যাসিড পান করে। পরে গুরুতর অবস্থায় প্রথমে ফরিদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাবা-মা ও শিক্ষকদের অবাধ্য হয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যায় না: সেলিমুজ্জামান সেলিম এমপি

error: Content is protected !!

ফরিদপুরে অ্যাসিড পান করে কলেজ ছাত্রীর মৃত্যু

আপডেট টাইম : ১১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ :