ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ফরিদপুরে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের বিরুদ্ধে অভিযান, সংযোগ বিচ্ছিন্ন ১টি

মানিক কুমার দাস:

ফরিদপুরে অবৈধ বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধে অভিযান পরিচালনা করেছে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি।

এ সময় আবাসিক মিটার থেকে বাণিজ্যিক কাজে বিদ্যুৎ ব্যবহার এবং রাত ৮টার পর দোকানপাট বন্ধ রাখার সরকারি নির্দেশনা বাস্তবায়নে তদারকি করা হয়।

গতকাল মঙ্গলবার রাতে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তর, জোনাল ও সাব-জোনাল অফিস থেকে মোট ৯টি টিম বিভিন্ন ১০টি এলাকায় এ অভিযান পরিচালনা করে।

অভিযানে আবাসিক মিটার থেকে বাণিজ্যিক প্রতিষ্ঠান, রাস্তার বাতি, অটো চার্জ ও গ্যারেজে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে কি না, তা পরীক্ষা করা হয়। পাশাপাশি রাত ৮টার পর শপিংমল, মার্কেট ও দোকান বন্ধ রাখার বিষয়ে গ্রাহকদের সচেতন করা হয়।

অভিযান চলাকালে রাত ৮টার পর চালু থাকা ১৬টি দোকান শনাক্ত করা হয়। এসব দোকানের মালিকদের সতর্ক করা হয়েছে। এছাড়া একটি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, অবৈধ বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধ এবং বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাবার মৃত্যুর খবর শুনে বাড়ি ফেরার পথে ট্রাক চাপায় যুবকের মৃত্যু

error: Content is protected !!

ফরিদপুরে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের বিরুদ্ধে অভিযান, সংযোগ বিচ্ছিন্ন ১টি

আপডেট টাইম : ১৫ ঘন্টা আগে
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :