ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরের সালথায় ছাগল খামারে অগ্নিকাণ্ড: ১৭ ছাগল পুড়ে ছাই

ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের চাঁন্দাখোলা গ্রামে গভীর রাতে এক ছাগল খামারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৪ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে দূর্বৃত্তদের দ্বারা এই আগুন ধরিয়ে দেওয়া হয়, যার ফলে ১৭টি ছাগলসহ খামারটি সম্পূর্ণরূপে পুড়ে যায়।

খামারের মালিক রিপন মোল্লা জানান, প্রতিদিনের মতো তিনি সন্ধ্যায় ছাগলের খাবার ও পানি দিয়ে দরজা বন্ধ করে তালা মেরে ঘুমাতে যান। রাত দেড়টার দিকে হঠাৎ ছাগলগুলোর বিকট চিৎকার শুনে তার ঘুম ভেঙে যায়। তিনি বাইরে গিয়ে দেখেন, তার খামারটি আগুনে জ্বলছে এবং কোনভাবেই ছাগলগুলোকে বের করার সুযোগ ছিল না। চোখের সামনে ১৭টি ছাগল ও তার খামারটি পুড়ে যেতে দেখে তিনি অত্যন্ত দুঃখিত।

রিপন অভিযোগ করেন, কিছু প্রতিবেশী শত্রুতা করে পেট্রল ছিটিয়ে আগুন ধরিয়ে দিয়েছে এবং ঘটনাস্থলে তাদের নমুনা পাওয়া গেছে।

সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু বলেন, “এটি একটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। আমি ঘটনাস্থলে গিয়েছি এবং খামারের মালিকের অভিযোগের বিষয়টি সঠিকভাবে তদন্ত করে প্রকৃত অপরাধীদের শাস্তির আওতায় আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সুপারিশ করব।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আজকের শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ নেতৃত্ব: রাষ্ট্রপতি

error: Content is protected !!

ফরিদপুরের সালথায় ছাগল খামারে অগ্নিকাণ্ড: ১৭ ছাগল পুড়ে ছাই

আপডেট টাইম : ০২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪
এফ. এম আজিজুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি :