ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ফরিদপুরের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সুকদেব রায়

মোঃ আরিফুল হাসান, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুর জেলার সেপ্টেম্বর মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন মধুখালী থানার ওসি সুকদেব রায়। মাদক উদ্ধার, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষাসহ সার্বিক কর্মকাণ্ডের মূল্যায়নে তিনি এ স্বীকৃতি পেয়েছেন। এ উপলক্ষে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ শাহরিয়ার মিয়াজী।

সেপ্টেম্বর মাসে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হওয়ায় মধুখালী থানা এলাকায় আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

পুলিশের দায়িত্বশীল সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক উদ্ধার, অপরাধ দমন, অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার এবং জননিরাপত্তা নিশ্চিত করার মতো গুরুত্বপূর্ণ কার্যক্রমে পুলিশের ভূমিকা মূল্যায়নের মাধ্যমে এ ধরনের স্বীকৃতি দেওয়া হয়।

সুকদেব রায়ের এ অর্জনে মধুখালী থানা এলাকার বিভিন্ন মহল তাঁকে অভিনন্দন জানিয়েছেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ সম্মাননা তাঁকে মাদকবিরোধী অভিযান জোরদার, অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আরও উৎসাহিত করবে।

উল্লেখ্য, জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা স্মারক পাওয়ায় মধুখালী থানা পুলিশের সদস্যদের মধ্যেও উৎসাহ ও অনুপ্রেরণা সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের স্বভাবই মিথ্যা বলা: পররাষ্ট্রমন্ত্রী শামা ওবায়েদ

error: Content is protected !!

ফরিদপুরের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সুকদেব রায়

আপডেট টাইম : এক ঘন্টা আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :