ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ফরিদপুরের নীলটুলিতে ব্রহ্মা শীতলা ও রক্ষা কালী পূজা শুরু

মানিক কুমার দাসঃ

ফরিদপুর শহরের নীলটুলিস্থ সার্বজনীন কালী মন্দিরে শুরু হয়েছে ব্রহ্মা শীতলা ও রক্ষা কালী পূজা। এ উপলক্ষে শনিবার দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান, পূজা অর্চনা ও ভক্তদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। রাতে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। তিনি বলেন, “আপনারা আমাকে মূল্যবান ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছেন, এজন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি সব সময় আপনাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব।”

তিনি আরও বলেন, “আমি ফরিদপুরের মেয়ে। আপনাদের সহযোগিতা পেলে ঢাকার মতো আধুনিক শহর হিসেবে ফরিদপুর‌কে গড়ে তোলা সম্ভব হবে। সকল ধর্মের মানুষ যেন সমান অধিকার ও সম্মানের সঙ্গে বসবাস করতে পারে, সে বিষয়েও আমরা কাজ করে যাচ্ছি।”
এ সময় তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে বলেন, “ফরিদপুর সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উজ্জ্বল জেলা। এই সম্প্রীতি অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

পূজা কমিটির সভাপতি দিলীপ কুমার দাসের সভাপতিত্বে এবং সুপ্রিয়া দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূজা কমিটির সাধারণ সম্পাদক বাদল দত্ত, বাজুস ফরিদপুর জেলা শাখার সভাপতি নন্দ কুমার বড়াল, সাধারণ সম্পাদক শ্যামল কর্মকার, বিশিষ্ট ব্যবসায়ী অশোক দত্ত, তাপস দত্ত, সুবোধ কর্মকার, রেজাউল করিম, দীপক আঢ্য, অরুণ দত্ত, রাম দত্ত, বাবুরাম কর্মকার, ইশতিয়াক আহমেদ লেলিন, শংকর দত্ত, উৎপল দত্ত, শীতল কর্মকার ও পলাশ রায়সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এছাড়াও উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তানভীর চৌধুরী রুবেল, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণ, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান, সদর ‌উপজেলা বিএনপির ‌ সাধারণ সম্পাদক ‌ রঞ্জন চৌধুরী। ডাক্তার প্রকাশ‌ স্বরূপ অপু ‌পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক সুশান্ত কুমার বিশ্বাস শান্ত এবং ফরিদপুর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর বিধান কুমার সাহা।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বিভিন্ন এলাকা থেকে আগত ভক্তবৃন্দ পূজা ও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় দুই শিশুকে সড়কের পাশে রেখে যাওয়ার অভিযোগ

error: Content is protected !!

ফরিদপুরের নীলটুলিতে ব্রহ্মা শীতলা ও রক্ষা কালী পূজা শুরু

আপডেট টাইম : ১০:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :