ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরের চরভদ্রাসনে ১৬ বছরের স্কুলছাত্রী স্বপ্না বাওয়ালীর মদপানে মৃত্যু

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় মদ পান করে ১৬ বছর বয়সী স্কুলছাত্রী স্বপ্না বাওয়ালী মৃত্যুবরণ করেছেন। রবিবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৮ টার দিকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত স্বপ্না গাজীরটেক ইউনিয়নের চর অযোধ্যা গ্রামের পঞ্চানন বাওয়ালীর মেয়ে এবং চরঅযোধ্যা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

জানা গেছে, শনিবার সন্ধ্যায় স্বপ্না তার বড় বোন সুস্মিতার সাথে পূজামণ্ডপে ঘুরতে বের হয়। রাত সাড়ে ১০টার দিকে তারা বাড়িতে ফিরে খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়ে। পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার বিকেল ৫টার দিকে স্বপ্নার অসুস্থতার বিষয়টি লক্ষ্য করে পরিবারের সদস্যরা তার কাছে জানতে চাইলে সে মদ পানের কথা স্বীকার করে।

বিষয়টি জানার পর অসুস্থ স্বপ্নাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। রাত সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল গফফার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে যে, অতিরিক্ত মদপানে স্বপ্নার মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

এ ঘটনার প্রেক্ষিতে উল্লেখ্য, সম্প্রতি ফরিদপুরে শহরের আলীপুরে দুই ছাত্রীর—পূজা বিশ্বাস (২০) ও রত্না সাহা (২৪)—মদপানে অসুস্থ হয়ে মারা যাওয়ার ঘটনা ঘটেছে, যার সঙ্গে স্বপ্নার মৃত্যুর সম্পর্ক রয়েছে কি না, সে রহস্যও এখনও জানা যায়নি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আজকের শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ নেতৃত্ব: রাষ্ট্রপতি

error: Content is protected !!

ফরিদপুরের চরভদ্রাসনে ১৬ বছরের স্কুলছাত্রী স্বপ্না বাওয়ালীর মদপানে মৃত্যু

আপডেট টাইম : ০৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
মোঃ নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার :