ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

প্রেমের টানে চীন থেকে হিলিতে যুবক, বিয়ে করলেন বাংলাদেশি তরুণীকে

মোঃ ফখরুজ্জামান চৌধুরী কৌশিকঃ

প্রেম যে জাতি, ধর্ম, বর্ণ কিংবা দেশের সীমানা মানে না, এরই যেন নতুন উদাহরণ তৈরি হয়েছে দিনাজপুরের হাকিমপুর (হিলি) পৌরসভার মাঠপাড়া এলাকায়। বাংলাদেশি তরুণী রাইসা আক্তারের (২১) প্রেমের টানে সুদূর চীন থেকে হিলিতে এসে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন চীনা নাগরিক পংফং (৩৭)। ইসলাম ধর্ম গ্রহণ করে তার নতুন নাম রাখা হয়েছে মোহাম্মদ আলী।

ঘটনাটি ছড়িয়ে পড়ার পর চীনা এই যুবককে এক নজর দেখতে রাইসার বাড়িতে ভিড় করছেন স্থানীয় উৎসুক মানুষ।

শুক্রবার (২৫সেপ্টেম্বর) চীনা যুবক পংফং ও প্রেমিকা রাইসা আক্তার তারা বাড়িতে আসেন। এর আগে গত ২০ সেপ্টেম্বর বাংলাদেশে আসেন তিনি। পরে গাজীপুর আদালতে ইসলাম ধর্ম গ্রহণ করে মোহাম্মদ আলী নাম ধারন করেন এবং রাইসাকে বিয়ে করেন বলে জানান পরিবারের সদস্যরা।

স্থানীয়রা জানান, পংফং পেশায় একজন গার্মেন্টস বায়ার। তার বাড়ি চীনের হুবেই প্রদেশে। তার বাবার নাম ফাংলে জুন এবং মায়ের নাম শিয়ান চিং। অন্যদিকে রাইসা আক্তার হিলির মাঠপাড়া এলাকার রিয়াজুল হকের মেয়ে। তিনি ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করেন।

রাইসা আক্তার জানান, ঢাকায় গার্মেন্টসে চাকরির সুবাদে পংফংয়ের চাচার সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে চীনে বিয়ে করে সেখানে যাওয়ার ইচ্ছার কথা তাকে জানান। পরে ওই ব্যক্তি তার ভাতিজা পংফংয়ের সঙ্গে রাইসার পরিচয় করিয়ে দেন। এরপর মোবাইল ফোনে তাদের নিয়মিত যোগাযোগ শুরু হয়। একপর্যায়ে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তারা বিয়ের সিদ্ধান্ত নেন।

রাইসা বলেন, আমি তাকে বিয়ের প্রস্তাব দিলে সে রাজি হয়। আমাকে বিয়ে করার জন্য গত ২০ সেপ্টেম্বর বাংলাদেশে আসে। পরে গাজীপুর আদালতে ইসলাম ধর্ম গ্রহণ করে। বর্তমানে তার নাম মোহাম্মদ আলী। এরপর সে আমাকে বিয়ে করেছে। এতে আমার পরিবার ও এলাকাবাসী সবাই খুশি।

রাইসার নানা বলেন, আমার নাতনি ঢাকায় থাকে। সেখানে তার সঙ্গে চীনা নাগরিকের পরিচয় হয়। তারা একে অপরকে পছন্দ করেছে। পরে চীনা যুবক বাংলাদেশে এসে আমার নাতনিকে বিয়ে করেছে। বৃহস্পতিবার রাতে তারা বাড়িতে এসেছে। এতে পরিবারের সবাই আনন্দিত।

চীন থেকে প্রেমের টানে বাংলাদেশে এসে বিয়ে করায় বিষয়টি এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে। তাদের নতুন দাম্পত্য জীবন নিয়ে শুভকামনা জানিয়েছেন স্থানীয়রা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নগরকান্দায় মাদক ব্যবসায়ীর নাম প্রকাশের জেরে কলেজ শিক্ষার্থীকে ট্যাটা দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ

error: Content is protected !!

প্রেমের টানে চীন থেকে হিলিতে যুবক, বিয়ে করলেন বাংলাদেশি তরুণীকে

আপডেট টাইম : ০৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
মোঃ ফখরুজ্জামান চৌধুরী কৌশিক, হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি :