দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৯:২৮ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩
২৬৯
বার পঠিত
প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আরও পিছিয়ে আগামী ১ ডিসেম্বর
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে প্রথম ধাপের নিয়োগ পরীক্ষা পিছিয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর প্রথম ধাপের নিয়োগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই ধাপের পরীক্ষায় অংশ নেবেন বরিশাল, সিলেট ও রংপুর বিভাগের চাকরিপ্রার্থী। বুধবার (৮ নভেম্বর) রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি এবং অপারেশন) মনীষ চাকমা জানান, ‘প্রথম ধাপের নিয়োগের লিখিত পরীক্ষার সময় পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে। প্রথম ধাপের (বরিশাল, সিলেট ও রংপুর বিভাগ) পরীক্ষা আরও এক সপ্তাহ পিছিয়ে আগামী ১ ডিসেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এর আগে বলা হয়েছিল, চলতি মাসের ২৪ নভেম্বর প্রথম ধাপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।গত ২৮ ফেব্রুয়ারি প্রথম ধাপে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। দ্বিতীয় ধাপে ২৩ মার্চ ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য গত ১৮ জুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এবারই প্রথম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে বিভাগ ধরে নিয়োগ দেওয়া হচ্ছে। গুচ্ছভিত্তিক এ নিয়োগে তিন ধাপে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পরীক্ষাও আলাদাভাবে নেওয়া হবে। নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার পর আর্থিক জটিলতার কারণে আটকে ছিল পরীক্ষা। সম্প্রতি তা সমাধান হওয়ায় এ নিয়োগ পরীক্ষার পরিবর্তিত তারিখ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে প্রথম ধাপের নিয়োগ পরীক্ষা পিছিয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর প্রথম ধাপের নিয়োগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই ধাপের পরীক্ষায় অংশ নেবেন বরিশাল, সিলেট ও রংপুর বিভাগের চাকরিপ্রার্থী।
বুধবার (৮ নভেম্বর) রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি এবং অপারেশন) মনীষ চাকমা জানান, ‘প্রথম ধাপের নিয়োগের লিখিত পরীক্ষার সময় পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে। প্রথম ধাপের (বরিশাল, সিলেট ও রংপুর বিভাগ) পরীক্ষা আরও এক সপ্তাহ পিছিয়ে আগামী ১ ডিসেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।
এর আগে বলা হয়েছিল, চলতি মাসের ২৪ নভেম্বর প্রথম ধাপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।গত ২৮ ফেব্রুয়ারি প্রথম ধাপে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। দ্বিতীয় ধাপে ২৩ মার্চ ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য গত ১৮ জুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
এবারই প্রথম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে বিভাগ ধরে নিয়োগ দেওয়া হচ্ছে। গুচ্ছভিত্তিক এ নিয়োগে তিন ধাপে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পরীক্ষাও আলাদাভাবে নেওয়া হবে।
নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার পর আর্থিক জটিলতার কারণে আটকে ছিল পরীক্ষা। সম্প্রতি তা সমাধান হওয়ায় এ নিয়োগ পরীক্ষার পরিবর্তিত তারিখ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।