ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

প্রাইভেট কার ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে বিএনপি নেত্রী ফরিদাসহ আহত ২

-ছবিঃপ্রতীকী।

ইসমাইল হোসেন বাবু:

কুষ্টিয়ার ভেড়ামারায় প্রাইভেট কার ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন (৫৮) আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে আজ বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে, কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ১০ মাইল এলাকায়।

আহত ফরিদা ইয়াসমিনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় হাইওয়ে থানা পুলিশ কাভার্ড ভ্যান ও এর চালককে হেফাজতে নিয়েছে।

ফরিদা ইয়াসমিন কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার নওদাপাড়া এলাকার মেয়ে হলেও তিনি পরিবার নিয়ে ঢাকা শহরে বসবাস করেন। রাজনৈতিক কারণে নিয়মিত নিজ এলাকায় যাতায়াত করেন তিনি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে কুষ্টিয়া শহর থেকে প্রাইভেট কারযোগে ভেড়ামারায় ফিরছিলেন ফরিদা ইয়াসমিন। পথে ১০ মাইল নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে তাদের প্রাইভেট কারটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ফরিদা ইয়াসমিন ও তার গাড়িচালক দুইজনই আহত হন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে জেলা বিএনপির নেতৃবৃন্দ হাসপাতালে ছুটে যান ফরিদা ইয়াসমিনকে দেখতে।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম বলেন, “ফরিদা ইয়াসমিন গুরুতর আহত হয়েছেন। তিনি মাথা ও কপালে আঘাত পেয়েছেন। তাকে সিটি স্ক্যান করতে পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর বিস্তারিত বলা যাবে।”

কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার জানান, “ফরিদা আপার চিকিৎসার সার্বিক খোঁজখবর রাখা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।”

কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বলেন, “কাভার্ড ভ্যান ও চালক পুলিশের হেফাজতে রয়েছে। বিষয়টি দুই পক্ষই মীমাংসা করে নিতে চাচ্ছেন।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দাদুরিয়া বিল সড়কে মৃত্যুফাঁদে পরিণত শুকনো গাছ, অপসারণের দাবি

error: Content is protected !!

প্রাইভেট কার ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে বিএনপি নেত্রী ফরিদাসহ আহত ২

আপডেট টাইম : ০৭:২৪ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র ষ্টাফ রিপোর্টার :