ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

প্রস্তাবিত উপজেলা বাস্তবায়নের দাবিতে মানবন্ধন ও সমাবেশ

নড়াইলে প্রস্তাবিত ‘চাঁচুড়ী-পুরুলিয়া উপজেলা’ বাস্তবায়নের দাবিতে বিশাল মানবন্ধন এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ মার্চ) বেলা ১১টার দিকে চাঁচুড়ী বাজারে এ মানববন্ধন ও সমাবেশে পুরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী মোল্যার সভাপতিত্বে বক্তব্য রাখেন, চাঁচুড়ী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম হীরক, অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক আলী আকবর হোসেন, হারুন-অর রশিদ, কালিয়া উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এম জাকাতুর রহমান, কালিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক আলমগীর হোসেন, চাঁচুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক মুন্সী লুৎফর রহমান, ব্যবসায়ী আবুল কালাম,জামিরুল ইসলাম,সাবু প্রমুখ।
বক্তারা জানান, এখানে একটি উপজেলা বাস্তবায়িত হলে এ এলাকার শিক্ষা, সংস্কৃতি, আইন শৃংখলা পরিস্থিতি, ব্যবসা-বানিজ্য, কৃষি, স্বাস্থ্য সেবাসহ বিভিন্ন খাতে উন্নয়ন সহজতর হবে।
চাঁচুড়ি-পুরুলিয়া উপজেলা বাস্তবায়ন কমিটির নেতা এম জাকাতুর রহমান জানান, প্রস্তাবিত চাঁচুড়ি-পুরুলিয়া উপজেলা গঠনের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক থেকে খুলনা বিভাগীয় কমিশনারের কাছে বিবেচনাধীন রয়েছে। এরপর সচিব কমিটিতে পাশ হলে নিকার(ঘওঈঅজ)-এর বৈঠকে যাবে এবং প্রধানমন্ত্রী বিষয়টির ফয়সালা করবেন।
জানা গেছে, নবগঙ্গা ও চিত্রা নদী কর্তৃক বিভক্ত প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত নড়াইল সদর উপজেলার  সিঙ্গা শোলপুর, বিছালী, কালিয়া উপজেলার চাঁচুড়ী, পুরুলিয়া, বাবরা-হাচলা, পেড়লী, মাউলী ও পঞ্চগ্রাম এই ৮টি ইউনিয়নের সঙ্গে সদর ও কালিয়া উপজেলার আর্থ-সামাজিক এবং যোগাযোগ ব্যবস্থা বেশ নাজুক।
এখানকার আইন শৃংখলা পরিস্থিতিও ভালো নয়। দাঙ্গা-মারামারি প্রায় লেগেই থাকে। এখানে প্রশাসনিক থানা না থাকায় এসব পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখা পুলিশের জন্য কষ্টসাধ্য বিষয় হয়ে দাড়ায়। এ কারনে এখানকার ৮টি ইউনিয়ন নিয়ে এলাকার মানুষ ২০১০ সাল থেকে একটি নতুন উপজেলার দাবি করে বিভিন্ন সময় সভা সমাবেশ, সংবাদ সম্মেলন ও মিছিল মিটিং করে আসছে। বিষয়টি অনেক দূর পর্যন্ত এগোলেও তা সফলতার মুখ দেখেনি।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ধোবাউড়ায় লাইটার মেকার থেকে স্বর্ণ ব্যবসায়ী বুরোজ আলী, ধাদন ব্যবসা নিয়ে নানা অভিযোগ

error: Content is protected !!

প্রস্তাবিত উপজেলা বাস্তবায়নের দাবিতে মানবন্ধন ও সমাবেশ

আপডেট টাইম : ০২:৩৫ অপরাহ্ন, শনিবার, ৬ মার্চ ২০২১
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল প্রতিনিধিঃ :