কুষ্টিয়ায় বিভিন্ন জায়গায় ডিশ লাইন সংযোগকারী ওভারহেড অপটিক্যাল ফাইবার একটি চক্র রাতের আঁধারে কেটে ফেলার প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়েছে।
আজ সকাল সাড়ে ১১টায় কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়স্থ কেসি টিভি কার্যালয়ে আয়োজিত ওই সাংবাদিক সম্মেলনে কোয়াব কেন্দ্রীয় কমিটির সদস্য ও কুষ্টিয়া কেসি টিভির স্বত্বাধিকারী আবু সাঈদ সজল তার লিখিত বক্তব্যে বলেন, সম্প্রতি কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল থেকে মিরপুর উপজেলার হালসা পর্যন্ত প্রায় ৩০ কিঃ মিঃ অপটিক্যাল ফাইবার উদ্দেশ্য প্রণোদিত ভাবে মকবুল গংরা কেটে ফেলায় বিপাকে পড়েছেন গ্রাহক ও কেবল অপারেটররা। এতে প্রায় ২ লক্ষ গ্রাহক কেবল টিভি সেবা থেকে বঞ্চিত হয়েছে। এ ঘটনায় কুষ্টিয়া কেবল টিভি নেটওয়ার্কের পক্ষ থেকে কুষ্টিয়া মডেল থানায় দুটি জিডি ও একটি অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার বা আটক করতে পারেনি।
সজল বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে ওই অপরাধীর বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা গ্রহন না করলে তারা পুরো কুষ্টিয়া জেলায় দিনে দিনে দুই থেকে তিন ঘন্টা ডিশ লাইন সরবরাহ বন্ধ করে দেয়ার আল্টিমেটাম প্রদান করেন।এ সময় কোয়াব কুষ্টিয়া জেলার সভাপতি খন্দকার শহিদুল ইসলাম পিন্টু, সাধারণ সম্পাদক আশরাফুল আলম মিলন, বিশ্ব বিশ্ব, মাজু ও কনিকা কেবল টিভি নেটওয়ার্কের আতিয়ার রহসানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এদিকে এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত (তদন্ত) ওসি জহুরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন প্রতিকার না পাওয়ার অভিযোগটি ভিত্তিহীন। অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। যারাই জড়িত থাক তাদেরকে আইনের আওতায় আনা হবে।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি 






















