ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

প্রথম আলোয় প্রকাশিত সংবাদের প্রতিবাদে নড়াইলে সংবাদ সম্মেলন

খন্দকার সাইফুল্লা আল মাহমুদঃ

নড়াইলে জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে প্রথম আলোয় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা নড়াইলের আয়োজনে (১৭ সেপ্টেম্বর) সকাল ১১ টায় নড়াইল প্রেসক্লাব হলরুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এসময় লিখিত বক্তব্য পাঠ করেন ২৪ এর আহত জুলাই যোদ্ধা ও জুলাই বিপ্লবী যুব সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শেখ মোস্তাফিজ ।  এসময় আরো বক্তব্য দেন জুলাই শহীদ রবিউলের স্ত্রী সাবরিনা আক্তার, বৈষম্য বিরোধীছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার সাবেক আহবায়ক আব্দুর রহমান মেহেদী।

২৪শের আহত জুলাই যোদ্ধা ও জুলাই বিপ্লবী যুব সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শেখ মোস্তাফিজ বলেন, একজন মানুষ যাকে জুলুম করে মারা হয়েছে যাকে মবের শিকার হয়ে মৃত্যুবরণ করতে হয়েছে তাকে যদি ভুয়া শহীদের আওতায় আনা হয় আমরা বসে থাকবোনা। নড়াইল জেলায় ৬৭ জুলাই যোদ্ধা আছে যারা গুলিবিদ্ধ এবং নানা ভাবে সিরিয়াস ইনজুরির মাধ্যমে আহত। সুতরাং ইনভেস্টিগেশন না করে কোন এভিডেন্স, কোন প্রুভের ভিত্তিতে সংবাদ না করার জন্য প্রথম আলোকে আমরা একটা প্রতিবাদ লিপি পাঠাবো এবং সে ভিত্তিতে তাদের ক্ষমা চাইতে হবে, যদি ক্ষমা না চায় সারা বাংলাদেশে প্রথম আলোকে বয়কটের ডাক দেয়া হবে; সকল শহীদ পরিবার এবং জুলায় যোদ্ধাদের পক্ষ থেকে।

নিহতর বিউলের স্ত্রী সাবরিনা আক্তার বলেন, সবাই সঠিক তথ্য জানে এবং সে অনুযায়ী গেজেট ভুক্ত হয় তারপরেও কেন সংবাদপত্রের মাধ্যমে এমন গুজব ছড়ানো হচ্ছে। কয়েকটা ফেসবুক পেইজে গুজব ছড়ানো হয়েছিল যার কোন ভিত্তিহীন, প্রমাণ নেই। এমন তথ্যের প্রমাণ যদি দিতে পারে তবে আমরা যে কোনো সাজা মেনে নিব। আর যদি প্রমাণ করতে নাপারে সে ক্ষেত্রে তাদেরকে ক্ষমা চাইতে হবে এবং সঠিক তথ্যের মাধ্যমে পুনরায় সংবাদ প্রচার করতে হবে।

এ সময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দাদুরিয়া বিল সড়কে মৃত্যুফাঁদে পরিণত শুকনো গাছ, অপসারণের দাবি

error: Content is protected !!

প্রথম আলোয় প্রকাশিত সংবাদের প্রতিবাদে নড়াইলে সংবাদ সম্মেলন

আপডেট টাইম : ০৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল জেলা প্রতিনিধি :