ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পোড়াদহ কাপড়ের হাটে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন

ইসমাইল হােসেন বাবুঃ

কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ কাপড়ের হাটে খাজনা আদায়ের নামে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ী ও ক্রেতারা যৌথভাবে মানববন্ধন করেছেন।

বুধবার ৯ জুলাই দুপুর ২টার দিকে লোড়াদহ কাপড়ের হাটের ভিতরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত কাপড়ের হাটের আহ্বায়ক আসাদুজ্জামান নয়নের নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, হাটের ইজারাদাররা জেলা প্রশাসনের নীতিমালা লঙ্ঘন করে সাধারণ ক্রেতাদের কাছ থেকেও খাজনার নামে চাঁদা আদায় করছেন। অথচ ২০১৩ সালের জেলা প্রশাসকের স্বাক্ষরিত নীতিমালা অনুযায়ী শুধুমাত্র দোকান মালিক ও ব্যবসায়ীদের কাছ থেকেই খাজনা আদায়ের অনুমতি রয়েছে।

প্রায় ৩৭০টি দোকান থাকা এ হাটে অতিরিক্ত খাজনা আদায়ের ফলে ক্রেতাসংখ্যা আশঙ্কাজনকভাবে কমে গেছে। প্রায় দেড় শতাধিক দোকান ক্রেতা না থাকায় বন্ধ হয়ে গেছে বলে জানান ব্যবসায়ীরা।

হাট মালিক সমিতির পক্ষ থেকে বারবার জেলা প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন হাট সংশ্লিষ্টরা।

ব্যবসায়ীদের দাবী, তাদের অভিযোগের দ্রুত নিষ্পত্তি এবং হাটে আগের মতো স্বাভাবিক কেনাকাটার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান। এ বিষয়ে কুষ্টিয়ার জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমান জানান, ক্রেতাদের কাছ থেকে খাজনা আদায়ের কোনো সুযোগ নেই। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

চা–বাগানের শিশুদের স্কুলব্যাগ-খাতা-পেনসিল উপহার

error: Content is protected !!

পোড়াদহ কাপড়ের হাটে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন

আপডেট টাইম : ০৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র ষ্টাফ রিপোর্টার :