ঢাকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পিরোজপুরে সুন্দরবন বিষয়ক সাংবাদিকতা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

পিরোজপুর অফিসঃ

সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) সকাল ১১টায় পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে দক্ষিণাঞ্চলের স্বেচ্ছাসেবী সংগঠন রূপান্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

“Reducing Pollution and Improving the Ecology of the Sundarbans” প্রকল্পের আওতায় আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি খালিদ আবু।

বক্তব্য দেন জেলা জার্নালিজম ফর সুন্দরবন ফোরামের সদস্য সচিব খেলাফত হোসেন খসরু, সদস্য ফসিউল ইসলাম বাচ্চু, ওয়াহিদ হাসান বাবু, হাসান মামুন, ইমাম হোসেন মাসুদ, জিয়াউল হক, নাসির উদ্দিন, তামিম সরদার, নাঈম হোসেন তালুকদার, কুমার শুভ রায় ও নেছারাবাদ উপজেলা আহ্বায়ক আনোয়ার হোসেনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

সভা রূপান্তরের জেলা সমন্বয়কারী ও প্রজেক্ট অফিসার সাহিদা বানু সোনিয়া ও সঞ্চালনা করেন “ইউথ ফর সুন্দরবন” এর সাধারণ সম্পাদক হারিসুল ইসলাম। আলোচনা সভায় বক্তারা বলেন, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবেশবিনাশী কর্মকাণ্ড প্রতিরোধে সাংবাদিকদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশেষ করে প্লাস্টিক ও পলিথিন দূষণ সুন্দরবনের নদী-খাল, জলজ প্রাণী ও পরিবেশের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। বক্তারা প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা, জনসচেতনতা বৃদ্ধি, তরুণ সমাজকে সম্পৃক্তকরণ এবং স্থানীয় পর্যায়ে কার্যকর নজরদারি জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

পাশাপাশি সুন্দরবন সংলগ্ন এলাকায় দূষণ নিয়ন্ত্রণে জনঅংশগ্রহণ নিশ্চিত ও কার্যকর নীতিমালা বাস্তবায়নের দাবি জানান।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

প্রাণী ও শৈবালের সংমিশ্রণে তৈরি নতুন কোষ, নাম প্ল্যানিমাল

error: Content is protected !!

পিরোজপুরে সুন্দরবন বিষয়ক সাংবাদিকতা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৩:৫১ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
হাসান মামুন, পিরোজপুর জেলা প্রতিনিধি :