ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পিরোজপুরে কালি মন্দিরে ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় এক আসামি গ্রেপ্তার

হাসান মামুনঃ

পিরোজপুর পৌরসভার মহাশ্মশান কালি মন্দিরে প্রতিমা ভাঙচুর, অগ্নিসংযোগ এবং মালামাল চুরির ঘটনায় দায়ের করা মামলায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পিরোজপুর সদর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত প্রদীপ কুমার আইচ (৪৮) পিরোজপুর সদর উপজেলার খুমুরিয়া এলাকার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত অনিল কুমার আইচ ও ঊষা রাণী আইচের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে আদালতে সোপর্দ করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় দায়ের করা পিরোজপুর সদর থানার মামলা নম্বর-১০ এ তাকে এজাহারভুক্ত আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

তবে মামলার অভিযোগ আদালতে বিচারাধীন থাকায় অভিযুক্তের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা আদালতের চূড়ান্ত রায়ের ওপর নির্ভরশীল। পিরোজপুর সদর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং তদন্তের স্বার্থে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নাগেশ্বরীর ‘বগুড়া দই ঘর’-এর নোংরা পরিবেশ ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ

error: Content is protected !!

পিরোজপুরে কালি মন্দিরে ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় এক আসামি গ্রেপ্তার

আপডেট টাইম : ০২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
হাসান মামুন, জেলা প্রতিনিধি, পিরোজপুর। :