ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ত্রয়োদশ সংসদ নির্বাচন, পাবনা সদর আসন

পাবনা সদরে মনোনয়নপত্র দাখিল করলেন বিএনপি’র শিমুল বিশ্বাস

শুভাশীষ ভট্টাচার্য্য তুষারঃ

ত্রয়োদশ সংসদ নির্বাচনে পাবনা সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী ও কেন্দ্রীয় শ্রমিকদলের প্রধান সমন্বয়ক এড. শামসুর রহমান শিমুল বিশ্বাস।

রবিবার (২৮ ডিসেম্বর) বিকেলে পাবনা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শাহেদ মোস্তফার কাছে তার পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু, সদস্য সচিব এড. মাসুদ খন্দকার, যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ মাসুম বগা ও শেখ আবু ওবায়দা তুহিন।

এসময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক জড়ো হন। এ সময় অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে প্রশাসনকে সহযোগিতা ও দায়িত্বশীল আচরণের অঙ্গীকার করেন শিমুল বিশ্বাস।

মনোনয়নপত্র দাখিল শেষে শিমুল বিশ্বাস জানান, শত শত নেতাকর্মী উপস্থিত হলেও নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে রিটার্নিং কর্মকর্তার কাছে চূড়ান্ত মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। এবার উৎসবমুখর পরিবেশে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমরা আশাবাদী। আর অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কর্মকর্তা, প্রশাসন ও সংশ্লিষ্টদের যেভাবে সহযোগিতা করা প্রয়োজন আমরা বড় দল ও দলের প্রার্থী হিসেবে সেটি করবো।

সর্বোচ্চ আচরণবিধি মেনে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করব। অন্য দল বা দলের প্রার্থীরাও একইভাবে নিয়ম অনুসরণ কবেন বলে প্রত্যাশা রাখি।
তিনি আরোও বলেন, এই দেশ গঠনের আকাঙ্খায় বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের যে ত্যাগ সেটির মূল্যায়ন এবারের নির্বাচনে দেশের মানুষ করবে বলে আশা রাখি। ধানের শীষে ভোট দিয়ে দেশে আইন ও সুশাসন নিশ্চিতে কাজ করার সুযোগ দেশের মানুষের দেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে পাবনার ৫টি আসনে বিভিন্ন দলের ২৮ জন প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন। রবিবার পর্যন্ত জমা দিয়েছেন ২ জন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

ত্রয়োদশ সংসদ নির্বাচন, পাবনা সদর আসন

পাবনা সদরে মনোনয়নপত্র দাখিল করলেন বিএনপি’র শিমুল বিশ্বাস

আপডেট টাইম : ০৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, জেলা প্রতিনিধি, পাবনা :