ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পাবনার ফরিদপুরে শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার

পাবনার ফরিদপুর উপজেলার বড়াল নদী থেকে শুক্রবার (১৫ জানুয়ারি) সকালে আলী হোসেন (৮) নামে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মৃত শিশু উপজেলার পুঙ্গলী ইউনিয়নের দিঘুলিয়া দাবাড়িয়া গ্রামের আতাউর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (১৪ জানুযারি) রাতে বাড়ি থেকে পাশেই জালসা শুনতে যায় আলী হোসেন। জালসা শেষ হলেও শিশু আলী বাড়ি ফিরে আসেনি। বাড়ির লোকজন অনেক খোঁজ করে পায়নি।
শুক্রবার সকালে স্থানীয়রা বাড়ির পাশে বড়াল নদীর মধ্যে ডালপালার উপর একটি বস্তা পড়ে থাকতে দেখে এগিয়ে গিয়ে বস্তা খুলে একটি শিশুর মরদেহ দেখতে পায়। খবর পেয়ে স্বজনরা গিয়ে মরদেহটি আলী হোসেন বলে সনাক্ত করে।
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শিশুটির মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। তবে শিশুটির কানে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে শিশুটিকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বোয়ালমারীতে জমকালো দুর্গোৎসবের প্রস্তুতি, বড়নগর সাহা বাড়িতে থাকছে বর্ণাঢ্য আয়োজন

error: Content is protected !!

পাবনার ফরিদপুরে শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ০২:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা প্রতিনিধিঃ :