ঢাকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশায় সরকারীভাবে গম সংগ্রহ কার্যক্রমে ভাটা

-প্রতীকী ছবি।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় সরকারীভাবে চলমান গম সংগ্রহ কার্যক্রমে ভাটা পড়েছে। খাদ্য অধিদপ্তরের আওতায় কৃষকের কাছ থেকে সরাসরি ধান, চাল ও গম সংগ্রহ কার্যক্রম পরিচালিত হয়।

জানা যায়, এ বছর পাংশা উপজেলাতে কৃষকের কাছ থেকে সরাসরি ৭৫৬ মে.টন গম সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি গমের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৮ টাকা। ১এপ্রিল থেকে শুরু হয়ে কার্যক্রম চলবে ৩০ জুন পর্যন্ত। তবে এখন পর্যন্ত পাংশা উপজেলায় কৃষকের নিকট থেকে কোনো গম ক্রয় করতে পারেন নাই সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পাংশা উপজেলা খাদ্য দপ্তর সূত্রে জানা যায়, এ বছর আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এখন গম সংগ্রহ কার্যক্রম চলছে। নতুন করে বোরো ধান ও চাল সংগ্রহ করা হবে।

এ ব্যাপারে মঙ্গলবার ২০ এপ্রিল পাংশা উপজেলা সরকারী খাদ্য গুদামের কর্মকর্তা (ওসিএলএসডি) মোহাম্মদ ইব্রাহিম আদম বলেন, কয়েকজন গম চাষী অফিসে এসেছিলেন। গমের কোয়ালিটি দেখেছি। কোয়ালিটি সম্পন্ন গম না পাওয়ায় এখন পর্যন্ত গম ক্রয় করা সম্ভব হয় নাই। এ বছর গম সংগ্রহ কার্যক্রমের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে হতাশা ব্যক্ত করেন তিনি।

এ ব্যাপারে বাজারের ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে, বাজারে ২৪-২৫ এবং সাড়ে ২৫টাকা কেজি দরে গম ক্রয় করছেন তারা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিএনপি ব্যর্থ, তাদের নেতৃত্বে লড়াই হবে না: নাহিদ ইসলাম

error: Content is protected !!

পাংশায় সরকারীভাবে গম সংগ্রহ কার্যক্রমে ভাটা

আপডেট টাইম : ০৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১
মোঃ মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :