ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাঃ

পাংশায় গ্রাম-শহরে সর্বাত্মক লকডাউন বাস্তবায়ন করা হবে

পাংশায়সোমবার দুপুরে করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়।

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে রাজবাড়ীর পাংশা উপজেলায় পহেলা জুলাই থেকে গ্রাম-শহরে সর্বাত্মক লকডাউন বাস্তবায়ন করা হবে।

এক ইউনিয়ন থেকে অন্য ইউনিয়নে এবং ইউনিয়ন থেকে পাংশা শহরের সবগুলো প্রবেশপথ বন্ধ করে দেওয়া হবে। সমন্বিত প্রচেষ্টায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও প্রতিকার করা হবে।

সরকারী বিধিনিষেধ অমান্যকারীকে আইনের আওতায় আনা হবে। লুকোচুরি খেলার সুযোগ থাকবে না। শহরের মধ্যে, গ্রামের হাটবাজারে এবং সড়কে সার্বক্ষণিক ভাবে প্রশাসনিক কর্মকর্তারা তদারকি করবেন। প্রশাসনিক কর্মকর্তারা জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করবেন।

ইউনিয়ন পর্যায়ে বিটপুলিশিং কর্মকর্তারা ইউপি চেয়ারম্যান-মেম্বারদের সাথে যোগাযোগ রেখে কাজ করবেন। কোথায়ও কোনো সমস্যা দেখা দিলে তাৎক্ষণিক ভাবে বিষয়টি নিয়ে প্রশাসনিক কর্মকর্তাদের (ইউএনও-ওসি) জানাতে হবে।

মনে রাখতে হবে পাংশাবাসীকে সুরক্ষা করাই আমাদের লক্ষ্য। তাই লক্ষ্য বাস্তবায়নে প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সকল শ্রেণি পেশার মানুষের স্ব-স্ব অবস্থান থেকে কাজ করতে হবে। সোমবার ২৮ জুন দুপুরে পাংশা উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভায় এসব কথা বলেন বক্তারা। পাংশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দুপুর ১২টায় শুরু হয়ে দুপুর দুইটায় সভা শেষ হয়।

পাংশা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মাদ আলীর সভাপতিত্বে সভায় পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, পাংশা পৌরসভার মেয়র ওয়াজেদ আলী মাষ্টার, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ এ.এফ.এম শফীউদ্দিন (পাতা), পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হাসানাত আল মতিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, সরিষা ইউপির চেয়ারম্যান আজমল আল বাহার, বাহাদুরপুর ইউপির চেয়ারম্যান হুমায়ুন কবীর শাকিল ও সাংবাদিক মোক্তার হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।

সভায় পাংশার এসিল্যান্ড নুজহাত তাসনীম আওন, পাংশা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ প্রভাস চন্দ্র সেন, মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম নাসিম আখতার, হাবাসপুর ইউপির চেয়ারম্যান আব্দুল আলীম, বাবুপাড়া ইউপির চেয়ারম্যান ইমান আলী সরদার, যশাই ইউপির চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, মৌরাট ইউপির চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান প্রামানিক, পাট্টা ইউপির চেয়ারম্যান আব্দুর রব (মোনা বিশ্বাস), কশবামাজাইল ইউপির চেয়ারম্যান কামরুজ্জামান খান, এনজিও ব্র্যাক প্রতিনিধি আহসানুল ইসলাম ও ভিপিকেএ’র ম্যানেজার মঞ্জুরুল ইসলামসহ করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় পাংশা হাসপাতালে করোনা সংক্রমণ রোগীর চিকিৎসা, আইসোলেশন বেড প্রতিষ্ঠা, করোনা টেস্ট ও হাসপাতালে করোনা রোগী আনার জন্য এ্যাম্বুলেন্স ব্যবস্থা, স্বেচ্ছাসেবী গঠন এছাড়া ইউনিয়ন পর্যায়ে এবং পাংশা শহরের বিভিন্ন সড়কে বাঁশ বেঁধে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে বিস্তারিত আলোচনা শেষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় পাংশাবাসীর সুরক্ষা প্রদানের লক্ষ্যে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারী বিধিনিষেধ কঠোর ভাবে বাস্তবায়নে ঐক্যমত পোষণ করা হয়।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Litu Sikder

হিলিতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

error: Content is protected !!

করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাঃ

পাংশায় গ্রাম-শহরে সর্বাত্মক লকডাউন বাস্তবায়ন করা হবে

আপডেট টাইম : ০৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১
মোঃ মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :